ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

৫/০৩/২০২৩ তারিখ, দেখেনিন বাংলাদেশে ২২ ক্যারেট সোনা ও ২১ ক্যারেট রুপার দাম

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ০৫ ২১:০৫:০১
৫/০৩/২০২৩ তারিখ, দেখেনিন বাংলাদেশে ২২ ক্যারেট সোনা ও ২১ ক্যারেট রুপার দাম

জুয়েলার্স সমিতি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। সর্বশেষ ৫ ফেব্রুয়ারি সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়েছিল জুয়েলার্স সমিতি।

নতুন করে দাম কমানোর ফলে আগামীকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৯১ হাজার ৯৬ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৮৭ হাজার ১৩ টাকা, ১৮ ক্যারেট ৭৪ হাজার ৫৯১ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম হবে ৬২ হাজার ১৬৯ টাকা।

আজ পর্যন্ত হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনা ৯২ হাজার ২৬২ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট ৮৮ হাজার ৬৩ টাকা, ১৮ ক্যারেট ৭৫ হাজার ৪৬৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৬২ হাজার ৬৬৯ টাকায় বিক্রি হয়।

এদিকে সোনার দাম কমলেও রুপা আগের দরেই বিক্রি হবে। হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ৪০০ ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

পাঠকের মতামত:

৩ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, কারণ কী?

৩ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, কারণ কী?

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে... বিস্তারিত