পাকিস্তান-অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে চমক দেখালো বাংলাদেশ
ইংলিশ বাহিনিদের বিপক্ষে ৫০ রানে জিতে ওয়ানডে সুপার লিগের টেবিলে জমা করেছে গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট। এখন পর্যন্ত তিন ম্যাচ হাতে রেখে ১৩০ পয়েন্ট নিয়ে টেবিলে চারে উঠেছে বাঙ্গালদেশ ক্রিকেট দল। তবে ১৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। এরপরে নিউজিল্যান্ডের পয়েন্ট ১৫০ এবং ভারতের ১৩৯।
ভালো রানের আশায় আজ ০৬ মার্চ সোমবার টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু ১৭ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে দল।
মিরপুরে ব্যর্থ হওয়া লিটন দাস চট্টগ্রামেও ছিলেন একই বৃত্তে। রানের খাতা খুলতে পারেননি তিনি। অধিনায়ক তামিম ফিরে যান ১১ রান করে। ওই বিপর্যয় সামাল দেন টপ অর্ডারের নাজমুল শান্ত এবং মিডল অর্ডারের মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।
পাঁচে ব্যাট করতে নামা বাঁ-হাতি সাকিব দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন। তার ৭১ বলের ইনিংস সাজানো ছিল সাতটি চারের শটে। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান আসে মুশির ব্যাট থেকে। তিনি ৯৩ বল খেলে ছয় চারে ওই রান করেন। তিনে নামা নাজমুল শান্ত দ্বিতীয় ওয়ানডে ফিফটি করে ৫৩ রানে ফেরেন। বাংলাদেশ সাত বল থাকতে অলআউট হয়।
জবাব দিতে নেমে ইংল্যান্ড দাপুটে শুরু করে। দুই ওপেনার জেসন রয় এবং ফিল সল্ট ৯ ওভারে ৫৪ রান যোগ করেন। সল্ট ২৫ বলে ৩৫ রান করে আউট হন। এক রানের মধ্যে আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড। ডেভিড মালান শূন্য ও জেসন রয় আউট হন ১৯ রান করে।
চতুর্থ উইকেট জুটিতে ৪৯ রান যোগ করেন জেমস ভিন্সি ও স্যাম কারেন। এরপর আরও তিন উইকেটের ধাক্কা খায় ইংলিশরা। স্যাম কারেন ৪৯ বলে ২৩ রান করে আউট হন। ভিন্সি ফিরে যান দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করে। এরপর মঈন আলী আউট হন।
দ্বিতীয় ধাক্কায় ২৬ রানের মধ্যে তিন উইকেট হারায় জস বাটলারের দল। ওই ধাক্কা আর সামলে উঠতে পারেনি তারা। অধিনায়ক বাটলার ২৪ বলে ২৬ করে আউট হওয়ার পর ৪৩.১ ওভারে অলআউট হয় প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পাওয়া ইংল্যান্ড।
যদিও ক্রিস ওকস ৩৪ রান করে দলকে সাহস দেওয়ার চেষ্টা করেছেন। বাংলাদেশের হয়ে এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন সাকিব আল হাসান। তিনি ১০ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন চার উইকেট।
দেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে তিনশ’ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। এছাড়া তাসকিনের জায়গায় একাদশে ঢোকা পেসার এবাদত ৯ ওভারে ৩৮ রান দিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ দুই উইকেট। বাঁ-হাতি স্পিনার তাইজুল দুটি এবং মুস্তাফিজুর ও মিরাজ একটি করে উইকেট নিয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?