পর পর দুই উইকেট তুলে নিল ভারত, দেখেনিন সর্বশেষ স্কোর
আমদাবাদে সিরিজের শেষ টেস্টে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অজি দলনায়ক স্টিভ স্মিথ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রান তাড়া করবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া অপরিবর্তিত প্রথম একাদশে মাঠে নামছে। ভারত সিরাজকে বিশ্রাম দিয়ে দলে ফেরায় মহম্মদ শামিকে।
অস্ট্রেলিয়ার ইনিংস বিবরণ:-
১৫.৩ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন ট্রেভিস হেড। ৪৪ বলে ৩২ রান করেন তিনি। মারেন ৭টি চার।
২৩তম ওভারে পুনরায় শামিকে আক্রমণে আনে ভারত। নিজের দ্বিতীয় স্পেলে বল করতে এসেই ভারতকে সাফল্য এনে দেন তিনি। ২২.২ ওভারে শামির অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাটের ভিররের কানা লাগিয়ে বসেন মার্নাস। বল ব্যাটে লেগে স্টাম্প ছিটকে দেয়। ২০ বলে ৩ রান করে মাঠ ছাড়েন ল্যাবুশান। অস্ট্রেলিয়া ৭২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্টিভ স্মিথ।
দুই দলের একাদশ:-
অস্ট্রেলিয়ার একাদশ:-
উসমান খোয়াজা, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, টড মার্ফি ও ম্য়াথিউ কুনম্যান।
ভারতের একাদশ:-
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও মহম্মদ শামি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?