লারাকে টপকে গেলেন কোহলি, সামনে শুধু সচিন
কোহলি টপকে গেলেন ব্রায়ান লারাকে। তাঁর সামনে শুধু সচিন তেন্ডুলকর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে রান করার ক্ষেত্রে লারাকে টপকে গেলেন তিনি। শনিবারই লারাকে টপকে গিয়েছেন কোহলি। শনিবার পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০.৮৪ গড়ে কোহলির সংগ্রহ ৪৭২৯ রান। লারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন ৪৭১৪ রান।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ রান করার কৃতিত্ব রয়েছে সচিন তেন্ডুলকরের দখলে। তিনি ৪৯.৬৮ গড়ে করেছিলেন মোট ৬৭০৭ রান। সব ধরনের ক্রিকেট মিলিয়ে কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছেন মোট ৮৯ ম্যাচের ১০৪টি ইনিংস। লারা খেলেছিলেন ৮২টি ম্যাচ এবং ১০৮টি ইনিংস। সচিন খেলেছিলেন ১১০টি ম্যাচ এবং ১৪৪টি ইনিংস।
দেশের মাটিতে ৪০০০ টেস্ট রান করতে কোহলির দরকার ছিল ৪২ রান। শনিবার নাথান লায়নকে চার মেরে মাইলফলক স্পর্শ করেন তিনি। দেশের মাটিতে টেস্টে ৪০০০ রান করতে কোহলি নিলেন ৭৭টি ইনিংস। টপকে গেলে সুনীল গাওস্কর এবং রাহুল দ্রাবিড়কে। গাওস্কর ৮৭টি এবং দ্রাবিড় ৮৮টি ইনিংস থেকে দেশের মাটিতে টেস্টে ৪০০০ রান পূর্ণ করেছিলেন।
এই মাইলফলক স্পর্শ করার সময় দেশের মাটিতে কোহলির টেস্টে গড় ছিল ৫৮.৮২। এই ক্ষেত্রে তিনি শীর্ষে রয়েছেন। অর্থাৎ, যে ব্যাটাররা এখনও পর্যন্ত দেশের মাটিতে টেস্টে ৪০০০ বা তার থেকে বেশি রান করেছেন, তাঁদের কারও এত গড় নেই।
অধিনায়ক নিয়ে ধোঁয়াশায় অস্ট্রেলিয়া, চতুর্থ টেস্ট চলার মাঝেই শুরু অন্য সিরিজ়ের প্রস্তুতিরবিবার টেস্টে ক্রিকেটে ২৮তম শতরান পূর্ণ করেছেন কোহলি। ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে শেষ শতরানটি করেছিলেন কোহলি। সেই হিসাবে ১২০৫ দিন পর তিনি শতরান পেলেন টেস্ট ক্রিকেটে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live