নিউজিল্যান্ডকে ধন্যবাদ দিলেন দ্রাবিড়
নিউজিল্যান্ড ভারতকে অনেকবার আইসিসির টুর্নামেন্ট থেকে বাইরে বার করে দিয়েছে। সেই ক্রিকেটারদের ব্যাটই রক্ষা করল রোহিত শর্মাদের। শ্রীলঙ্কা জেতার আপ্রাণ চেষ্টা করলেও তা হয়নি। তবে সেই ম্যাচে কেন উইলিয়ামসন দুর্দান্ত ইনিংস খেলেন। ১২১ রানের অপরাজিত থাকেন কেন। এই বিষয়ে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন, ‘আমরা প্রত্যেক টেস্ট ম্যাচে ফলাফল দেওয়ার চেষ্টা করেছি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে যা যা করনীয় তা আমাদের হাতেই রাখতে চেয়েছিলাম। আমরা সচেতন ছিলাম যে এই সিরিজের তিনটি টেস্ট ম্যাচ জিততে পারলেই ফাইনালে পৌঁছে যাব। নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট সিরিজকে অপ্রাসঙ্গিক করতে চেয়েছিলাম আমরা।’
তিনি আরও বলেন, ‘প্রথম দিন যখন আমরা আমদাবাদের পিচ দেখি তখনই বুঝতে পারি টস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারপর থেকে অস্ট্রেলিয়া যেভাবে দুইদিন ধরে ব্যাট করল যা নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার ম্যাচ আমাদের বেশি নির্ভরশীল করে তোলে।’
রাহুল মনে করেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রক্রিয়া একটা দীর্ঘ সময় ধরে চলে, ফলে অন্য দলের উপর নির্ভরশীল হতেই হয়। তিনি বলেন, ‘আমরা খুব আগ্রহ নিয়েই শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ দেখছি। আশা করছিলাম শ্রীলঙ্কা যাতে না জেতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ একটা লম্বা প্রক্রিয়া। ছয়টি টেস্ট সিরিজ খেলতে হয়, প্রত্যেক দলকে। তাই অন্য দলের দিকে তাকিয়ে থাকতেই হয়।’
নিউজিল্যান্ড ম্যাচ জিতে ভারতকে ফাইনালে উঠতে সাহায্য করেছে, সেই বিষয়ে রাহুল বলেন, ‘নিউজিল্যান্ড আমাদের অনেকবার আইসিসির টুর্নামেন্ট থেকে বাইরে বার করে দিয়েছে। তবে এইবার ওরা আমাদের সাহায্য করেছে। আমরা ওদের উপর কৃতজ্ঞ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন