৩-০ ব্যবধানে সিরিজ হেরে বাংলাদেশকে নিয়ে যা বললেন বাটলার
সিরিজ হেরে হতাশ ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ম্যাচ শেষে বলেছেন, বাংলাদেশ তাদের উড়িয়ে দিয়েছে, ‘সিরিজ হেরে সত্যিই খুব হতাশ। বাংলাদেশ দলকে অভিনন্দন, তারা আমাদের উড়িয়ে দিয়েছে। স্লগে (বল হাতে) আমরা কামব্যাক করেছিলাম, অনেকগুলো ক্যাচ মিস করেছি, যা খুব হতাশার।’
মঙ্গলবার মিরপুরে শেষ ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত শুরু করেও ১৫৮ রানে আটকে যায়। যে কৃতিত্ব দলের বোলারদের দিলেন বাটলার। ওই রান মালান ও বাটলার ৯৫ রানের জুটি গড়ে সহজ করে ফেলেছিলেন। তবে মুস্তাফিজের ১৪তম ওভারে মালান ও বাটলার আউট হন এবং তাসকিন ১৭তম ওভারে মঈন-ডাকেটকে ফিরিয়ে দলকে ম্যাচে ফেরেন।
বিষয়টি নিয়ে বাটলার বলেছেন, ‘উইকেট কিছুটা ভালো ছিল। আমি মনে করি, বাংলাদেশকে আমরা নাগালে রাখতে পেরেছিলাম। আশা করেছিলাম, রানটা তাড়া করতে পারবো, কিন্তু তা হয়ে ওঠেনি। ওই সময় দুটি উইকেট হারানো ব্যবধান গড়ে দিয়েছি। আমি ওই সময় ডাইভ (রান আউট থেকে বাঁচতে) না দেওয়ায় খুব হতাশ। রানটা পূর্ণ করতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live