অশ্বিনের সর্বনাস, জাদেজার পৌষ মাস
অক্ষর তেমন বোলিং করেনি এবং সিরিজে মাত্র তিনটি উইকেট পেয়েছেন। তবে ব্যাট হাতে নীচের দিকে নেমেও তিনি বড় অবদান রেখেছেন। অক্ষর পাঁচ ইনিংসে ৮৮ গড়ে ২৬৪ রান করেছেন। তিনিই একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি চার টেস্টে তিনটিতে পঞ্চাশের বেশি স্কোর করেছেন। জাদেজাও নাগপুরে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৭০ রান করেন।
কিন্তু ৭ জুন ওভালে অনুষ্ঠিত হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে অবশ্য অন্য পরিকল্পনা নিতে হবে। কারণ ফাইনাল ম্যাচটি হবে ইংল্যান্ডে। তবে এটা নিশ্চিত যে অক্ষর সম্ভবত একাদশে থাকবেন না। আর যদি জায়গা করে নিতে পারেন, তবে তিনি নিঃসন্দেহে ভাগ্যবান হবেন। অভিজ্ঞ ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিক বিশ্বাস করেন যে, সিম-বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর সম্ভবত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের একাদশে জায়গা করে নেবেন।
কার্তিক ক্রিকবাজে বলেছেন, ‘সত্যি বলতে গেলে সবাই ফিট থাকলে, বিশেষ করে অশ্বিন এবং জাদেজা ফিট থাকলে, তবে অক্ষর সুযোগ পাবে না। আমার মনে হয় শার্দুল ওর জায়গা নেবে।’
কার্তিক বলেছেন যে, পরিস্থিতি বিবেচনা করলে হয়তো অশ্বিন এবং জাদেজার পক্ষেই একসঙ্গে একাদশে খেলাটা বেশ কঠিন হতে পারে। তাঁর মতে, যদি পিচটি পেসারদের জন্য বেশি উপযোগী হয় এবং সেই সময়ে পরিস্থিতি মেঘাচ্ছন্ন থাকে, যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তা হলে ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের পক্ষে অশ্বিন এবং জাদেজার মধ্যে একজনকে বেছে নেওয়া ছাড়া কোনও উপায় থাকবে না।
কার্তিকের দাবি, ‘ভারত হয়তো অশ্বিন বা জাদেজা যে কোনও একজনকে খেলতে পারে। সত্যি কথা বলতে কী, ভারতীয় দল গত বার দুই স্পিনারকে খেলিয়ে ভুল করেছিল এবং তারা বেশি বোলিংও করেনি। এটি একমাত্র ম্যাচ এবং একটাই সুযোগ। এই ম্যাচে আপনার সেরা একাদশ খেলাতেই হবে।
এর জন্য যদি অশ্বিন এবং জাদেজার মধ্যে একজনকে বাদ দিতে হয়, তা হলে ঠিক আছে। এটা করতে হবে। তাই আপনাকে এটা ভেবে আগে থেকেই ভাবতে হবে যে, সেরা একাদশ কোনটি? আমরা সব সময়েই জাদেজাকে এগিয়ে রেখেছি কারণ ও বেশি ভালো ব্যাট করতে পারে।’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডব্লিউটিসি ফাইনালে, ম্যাচের এক দিন আগে ভারত অশ্বিন এবং জাদেজা উভয়কেই তাদের প্লেয়িং একাদশ রেখে দল ঘোষণা করেছিল এবং ওভালে বৃষ্টি ও মেঘলা অবস্থা সত্ত্বেও দল পরিবর্তন করেনি। অশ্বিন এবং জাদেজার চেয়ে বেশি ম্যাচটিতে সিমারদের আধিপত্য ছিল বলে, ভারত বিপাকে পড়ে যায়।
কার্তিক আরও যোগ করেছেন যে উইকেটরক্ষক-ব্যাটসম্যান কেএস ভরত ব্যাট হাতে এবং উইকেটের পিছনে নজর কেড়েছেন। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজের পর স্ক্যানারে থাকবেন ভরতও। কার্তিক মনে করেন, ‘ভুলে যাবেন না যে, কিপার হিসেবে কেএস ভরতের জন্য একটি কঠিন সিরিজ ছিল এটি। তাই ওকেও স্ক্যানারের আওতায় রাখা হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?