শেষ হলো বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কোর্তায়ার মনে হচ্ছে-শেষ! তবে হাল ছাড়তে রাজি নন কোচ কার্লো আনচেলত্তি।
রিয়াল কোচ অবশ্য তাঁর দলের একটি গোল বাতিল নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন। ক্যাম্প ন্যুর ম্যাচটিতে রোনালাদ আরাউহোর আত্মঘাতী গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে বিরতির আগে বার্সাকে সমতায় নিয়ে আসেন সের্হি রবার্তো। ৮১ মিনিটে মার্কো আসেনসিওর গোলে আরেকবার এগিয়ে যাওয়ার উদ্যাপন শুরু করে রিয়াল। তবে ভিএআর অফসাইডের কারণে সেটি বাতিল করে দেয়। যোগ করা সময়ে ফ্রাঙ্ক কেসির গোলে পুরো তিন পয়েন্ট নিশ্চিত করে বার্সেলোনা।
আনচেলত্তির সন্দেহ, আসেনসিও আসলে অফসাইডে ছিলেন কিনা, ‘জয়টা আমাদের প্রাপ্য ছিল। ম্যাচটা আমরা জিতেই গিয়েছিলাম। এরপর গোল নিয়ে সন্দেহ দেখা দিল, বাতিলও হলো। ওটা কি অফসাইড ছিল? রেফারির সিদ্ধান্ত আমাদের মানতে হবে। তবে অফসাইড নিয়ে আমার সন্দেহ আছে। কোনো কিছুই নিশ্চিত নয়। আমাদের সন্দেহ করার অধিকার আছে।’
রিয়ালের শিরোপা-সম্ভাবনা কমে এলেও এখনো হাল ছাড়তে রাজি নন আনচেলত্তি, ‘আমরা মৌসুমের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আমরা পিছিয়ে আছে সত্যি, তবে এটা নিয়ে ভাবছি না। দল ভালো খেলেছে। এভাবে খেলতে পারলে মৌসুমে কিছু জিততে পারব।’
ম্যাচ শেষে রিয়াল গোলরক্ষক কোর্তোয়াকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর দলের শিরোপা জয়ের সম্ভাবনা শেষ কি না। এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘সত্যি বলতে, আমাদের শিরোপার সম্ভাবনা শেষ। আমরা শেষ পর্যন্ত লড়াই করতে চেয়েছিলাম। কিন্তু ব্যবধানটা এখন চার ম্যাচের হয়ে গেছে। এখন ওদের চার ম্যাচ হারতে হবে, আমাদের সবগুলো জিততে হবে। কিছুই অসম্ভব নয়। তবে খুবই কঠিন।’
আগামী ৫ এপ্রিল কোপা দেল রে সেমিফাইনালে দ্বিতীয় লেগে ক্যাম্প ন্যুতে আবার মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live