ব্রাজিল-১৩, আর্জেন্টিনা-৫
রোববার (১৯ মার্চ) বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচে দারুণ খেলে তৃতীয়বারের মতো এই শিরোপা জিতেছে সেলেসাওরা।
ফাইনাল ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলতে থাকে ব্রাজিলিয়ানরা। ম্যাচের প্রথমার্ধেই ৫-০ লিডে এগিয়ে থেকে মাঠ ছাড়ে সেলেসাওরা। ব্রাজিলের হয়ে ফিলিপে দুইটি গোল করেন। এ ছাড়া এডসন হাল্ক, জে লুকাস ও জর্ডানের এক গোলে এই লিড পায় ব্রাজিলের বিচ ফুটবলাররা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে উঠে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে গুনে গুনে আরও ৮টি গোল দেয় তারা। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল লে আলবিসেলেস্তেরা। তবে ম্যাচের গোল ব্যবধান কমানো ছাড়া কোনো ফল পায়নি আর্জেন্টাইনরা। আর্জেন্টিনার হয়ে ডি সোসা, রিভাদেনেইরা, পোমার ও মেদেরো গোল করেন। শেষ পর্যন্ত ১৩-৫ গোল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্যারাগুয়েকে ৭-৫ গোলে হারিয়েছে কলম্বিয়া। কলম্বিয়ার হয়ে কর্ডোবা, ওসা ও অ্যাকোস্টা দুইটি করে আর ক্লাভিজো একটি গোল করেন। অন্যদিকে প্যারাগুয়ের হয়ে মার্টিনেজ দুটি এবং বেনিতেজ, রোলন ও ক্যান্তেরোর একটি করে গোল করেন।
উল্লেখ্য, এর আগে গ্রুপ পর্বের ম্যাচেও মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনাকে ৮-২ গোলে হারায় ব্রাজিলের বিচ ফুটবলাররা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?