শেষ হলো লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭ ওভারেই অধিনায়ক মিজানুর রহমানের উইকেট হারায় আল আমিন হোসেন। ২১ বলে ২০ রান করে উইকেটরক্ষক ইরফান শুক্কুরকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।
তারপর সাব্বির হোসেনকে সঙ্গে নিয়ে ৮০ রানের জুটি গড়েন তানজিদ। এই জুটি ভাঙেন চিরাগ। তার বলে উইকেটরক্ষক ইরফানকে ক্যাচ দিয়ে ফেরেন সাব্বির। ফেরার আগে করেন ৩৭ রান।
তারপর আনিসুল ইসলামকে সঙ্গে নিয়ে রান বাড়াতে থাকেন তানজিদ। যদিও বেশিদূর এগিয়ে যেতে পারেননি আনিসুল। সোহাগ গাজীর বলে উইকেটের পেছনে ইরফানকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনিও। ফেরার আগে করেন ৩৫ বলে ২৮ রান।
দলীয় ১৮১ রানে তিন উইকেট হারানো দলটি ২৬৮ রানে গিয়ে নিজেদের চতুর্থ উইকেট হারায়। ততক্ষণে সেঞ্চুরি তুলে নেন তানজিদ। কিন্তু দেড়শ রানের পথে থাকা অবস্থায় তাকে বোল্ড করে ফেরান মাশরাফি বিন মুর্তজা।
ফেরার আগে ১৪২ বলে ১৪টি চার ও চারটি ছক্কায় ১৪২ রান তোলেন তানজিদ। শেষদিকে মাইশুকুর রহমানের ৪৯ বলে খেলা ৫৩ রানের ইনিংসে বড় সংগ্রহ গড়ে ব্রাদার্স। রূপগঞ্জের হয়ে ৪৭ রান খরচায় দুই উইকেট নেন চিরাগ।
লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ রানে মুনিম শাহরিয়ারের উইকেট হারায় রূপগঞ্জ। ১৬ বলে ১০ রান করা এই ওপেনারকে ফিরিয়েছেন সঞ্জিত সাহা। তারপর ৮৩ রানের জুটি গড়েন ইমন এবং সাব্বির রহমান।
৪৩ বলে চারটি চার ও সাতটি ছক্কায় ৬৬ রান তুলে সাব্বির হোসেনের বলে উইকেটরক্ষক জাহিদুজ্জামান খানকে ক্যাচ ফিরে যান ইমন। এর কিছুক্ষণ পর সাব্বির হোসেনের শিকার হন ৪৩ বলে ৩৪ রান করা সাব্বির।
তারপর ৯৯ রানের জুটি গড়েন চিরাগ এবং ইরফান। এই জুটিই ম্যাচের সুর বদলে দেয়। ৬৯ বলে ৫৩ রানের ইনিংস খেলেন ইরফান। আর চিরাগের ব্যাটে আসে ৮৪ বলে সাতটি চার ও একটি ছক্কায় ৯৪ রানের ইনিংস।
এ ছাড়া শেষদিকে ২৬ বলে ১৩ রান করেন তানবির হায়দার। ৯ বলে ১৩ রান করে ৪৮.৪ ওভারের মধ্যেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সোহাগ গাজী। ব্রাদার্সের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন সাব্বির হোসেন এবং রাহাতুল ফেরদৌস।
এই ম্যাচে দল জিতলেও পুরোপুরি ব্যর্থ ছিলেন রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি। ব্যাট হাতে গোল্ডেন ডাক এবং বল হাতে দশ ওভারে ৬৯ রান খরচায় এক উইকেট নেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live