‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-ভারতে খেললে সাকিবের ১০-১২ হাজার রান থাকত’
সম্প্রতি বিসিবির অফিশিয়াল ফেসবুক পেইজে ড্রেসিংরুমের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানেই হাথুরুসিংহেকে এমনটা বলতে শোনা গেছে। এপ্রেসিয়েশন স্পিচ দিতে গিয়েই এমনটা বলেছেন লঙ্কান এই কোচ।
তিনি বলেন, ‘সাকিব, আমি জানি বেশিরভাগ সময়ে বাংলাদেশে খেলা, এবং শুরুতে এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলা যাদের বোলিং আক্রমণ অনেক বেশি ভালো ছিল। যদিও এটা এখন একেবারেই এমন (শক্তিশালী) নয়, অন্তত শেষ ৫-৬ বছরে। যখন তুমি ক্যারিয়ার শুরু করেছিলে তখন কিন্তু এটা সহজ ছিল না।’
‘এখানে (বাংলাদেশে) এত রান করা সহজ নয়। যদি তুমি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতে খেলতে তাহলে তোমার যে প্রতিভা তাতে করে তোমার রান থাকত ১০,০০০ বা ১২,০০০। এটা খুব বড় অর্জন (৭০০০ ওয়ানডে রান), খুবই ভালো করেছো।’
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চলতি ওয়ানডে সিরিজে আরেকটি মাইলফলক স্পর্শ করেন সাকিব। তামিম ইকবালের পর মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭০০০ রান স্পর্শ করেন তিনি। একইসঙ্গে ওয়ানডেতে কমপক্ষে সাত হাজার রান ও তিনশ উইকেট পাওয়া অলরাউন্ডারদের মধ্যে তৃতীয় স্থানে জায়গা করে নেন তিনি।
এর আগে শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া (১৩৪৩০ রান, ৩২৩ উইকেট) এবং পাকিস্তানের শহীদ আফ্রিদি (৮০৬৪ রান, ৩৯৫ উইকেট) এমন কীর্তি গড়েছিলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live