দ্য হান্ড্রেডের ড্রাফট: ট্রেন্ট বোল্ট, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলদের দলে সাকিব ও লিটন
শুধু সাকিব নয় এদিন দল পাননি বাংলাদেশের আরও পাঁচ ক্রিকেটার। যে তালিকায় লিটন দাসের সঙ্গে রয়েছেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, সৌম্য সরকার এবং আফিফ হোসেন ধ্রুব। ড্রাফটে লিটনের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৭৫ হাজার পাউন্ড। আফিফ ছিলেন ৪০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে।
বাকি তিন ক্রিকেটার নাসুম, তাসকিন এবং সৌম্যর ছিল না নির্দিষ্ট কোনো ভিত্তিমূল্য। এদিকে নারী দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম দিয়েছিলেন জাহানারা আলম। বাংলাদেশ থেকে একমাত্র নারী ক্রিকেটার হিসেবে দেয়া জাহানারাকেও দলে নেয়ার আগ্রহ প্রকাশ করেনি কেউ।
সাকিব-লিটন ছাড়াও এদিন ড্রাফটে অবিক্রিতদের দলে আছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। সাকিবের সঙ্গে বড় নাম হিসেবে ছিলেন ট্রেন্ট বোল্ট, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও রাইলি রুশো। তাদের কেউই দল পাননি এবারের আসরের।
ড্রাফট শুরুর আগে বিদেশি ক্রিকেটারদের নিয়ে একটা ফ্যান পোল তৈরি করেছিল দ্য হান্ড্রেড কতৃপক্ষ। যেখানে প্রশ্ন করা হয়েছিল কাকে দ্য হান্ড্রেডে দেখতে চান। এমন পোলে সবচেয়ে বেশি ২৫ শতাংশ ভোট পেয়েছিলেন বাবর। তবে পাকিস্তানের অধিনায়ককে পেতে আগ্রহ দেখায়নি কোনো দল।
বাবর অবিক্রিত থাকলেও দ্য হান্ড্রেডে দল পেয়েছেন শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও ইহসান উল্লাহ। কদিন আগে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল শিরোপা জেতা শাহীন আফ্রিদি ও হারিস খেলবেন ওয়েলস ফায়ারের হয়ে। প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জেতা ইহসান উল্লাহর ঠিকানা ওভাল ইনভিন্সিবল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live