এবার কলকাতায় খেলবেন টাইগার পেসার তাসকিন
ক্রিকেট পাড়ায় নানা আলোচনা সনা যায় যে তাসকিন আহমেদকে দলে ভেড়াতে চায় মুলতান সুলতান। পরে অবশ্য এই পেসার নিজেই জানিয়েছিলেন, "তাকে অফার দিলেও তিনি জাতীয় দলের কথা ভেবে পিএসএলে খেলেননি। এবার এই পেসারকে ঘিরে গণমাধ্যমে গুঞ্জন, আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিতে চায়।"
ইনজুরির কারনে আসন্ন আইপিএলের এবারের আসর থেকে ছিটকে গেছেন লকি ফার্গুসন। এই কিউইর বদলি হিসেবেই মূলত একজন বিদেশি পেসারকে দলে নেওয়ার কথা ভাবছে আইপিএলের ফ্যাঞ্চাইজিটি। ওপার বাংলার দলটির এই তালিকায় প্রথম পছন্দের নাম তাসকিন, এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যমগুলো।
আইপিএলে গত বছরই ডাক পেয়েছিলেন তাসকিন। কিন্তু সেবার তাকে ছাড়পত্র (এনওসি) দেয়নি বিসিবি। এবারও দল পেলে তাকে এনওসি দেবে কি না দেশের ক্রিকেট বোর্ড, এটা একটা বড় প্রশ্ন। যদিও এখনও পর্যন্ত তাসকিন বা কলকাতার পক্ষ থেকে আইপিএলে খেলা প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
এবার ৫০ লাখ ভিত্তি মূল্যে নিলামে নাম ছিল তাসকিনের। কিন্তু নিলামে এই দামে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এই পেসারের সাম্প্রতিক ফর্ম ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাড়ার অন্যতম কারণ হতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live