শেষ হলো মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ফাইনাল ম্যাচ, দেখেনিন ফলাফল
এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মেগ ল্যানিং। আন্তর্জাতিক ক্রিকেটে ল্যানিংই সবচেয়ে সফল অধিনায়ক। তার হাত ধরেই দুটি ৫০ ওভারের ও পাঁচটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। উইমেন্স প্রিমিয়ার লিগেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কিনা সেটাই ছিল দেখার বিষয়।
ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি দিল্লি। তারা দলীয় ৩৫ রানের মধ্যেই তিন উইকেট হারায়। ইসি ওয়ং একাই তিন উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দেন দিল্লিকে। এরপর একাই লড়াই চালিয়ে যান দিল্লির অধিনায়ক ল্যানিং। তিনি ২৯ বলে ৩৫ রান করে দিল্লিকে লড়াইয়ের পুঁজির দিকে নিয়ে যান।
তিনি যখন আউট হন দিল্লির সংগ্রহ তখন ৫ উইকেটে ৭৪। এরপর আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে দিল্লি। দলীয় ৭৯ রানের মধ্যে তারা হারিয়ে ফেলে ৯ উইকেট। দশম উইকেটে শিখা পান্ডে ও রাধা যাদব মিলে দিল্লিকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন। তারা দুজনে যোগ করেন ৫২ রান।
শিখা ১৭ বলে ২৭ রান করেন এবং রাধার ব্যাট থেকে আসে ১২ বলে ২৭ রান। শেষ দুই ব্যাটার লড়াই জমিয়ে দেয়ার পর বোলাররাও বেশ ভালোই শুরু করেছিল। তারা ২৩ রানের মধ্যেই ২ উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিল।
যদিও তৃতীয় উইকেটে ৭২ রান যোগ করে দিল্লির কাছ থেমে ম্যাচ বের করে নিয়ে যান সিভার ও হারমানপ্রীত কৌর। হারমানপ্রীত ৩৯ বলে ৩৭ রান করে ফিরে গেলেও সিভার শেষ পর্যন্ত অপরাজিত থেকে মুম্বাইকে শিরোপার স্বাদ এনে দিয়ে মাঠ ছাড়েন। দিল্লির হয়ে একটি করে উইকেট নেন রাধা ও জেস জোনাসেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live