লিটন-রনির প্রশংসা করে যা বললেন সাকিব
বৃষ্টি আইনে ২২ রানে জয়ের পর বাংলাদেশের দুই ওপেনার রনি ও লিটনের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, ‘দুই ওপেনার শুরু থেকেই দারুণ ইতিবাচক ছিল, ইন্টেন্ট ছিল ভালো এবং ঠিক এমন কিছুই আমাদের প্রয়োজন ছিল। এই জুটিই আমাদের জন্য ম্যাচের ভিত গড়ে দিয়েছে।’
২৩ বলে ৪৭ রান করে আউট হন লিটন। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ফিফটিতে ৩৮ বলে ৬৭ রানের ইনিংসে ম্যাচের সেরা হন রনি। পরে চারে নেমে ২০ বলে ৩০ রান করেন শামীম। অধিনায়ক সাকিব অপরাজিত থাকেন ১৩ বলে ২০ রান করে।
বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। জবাবে সফরকারীরা করতে পারে ৫ উইকেটে ৮১ রান। সব মিলিয়ে সিরিজে এগিয়ে যাওয়া ও দলের উজ্জীবনী পারফরম্যান্সে বেশ খুশি সাকিব।
তিনি বলেন, ‘আমরা এটাই চাই (সমন্বিত পারফরম্যান্স)। টি-টোয়েন্টিতে দু-একজনের পক্ষে সব ম্যাচে অবদান রাখা কঠিন। অলরাউন্ড পারফরম্যান্স প্রয়োজন আমাদের। গত চার ম্যাচ ধরে এটিই করে আসছি আমরা।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live