আয়ারল্যান্ডের বিপক্ষে নতুন রেকর্ডের সামনে বাংলাদেশ
তবে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টির কারণে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড গড়া হয়নি বলে টাইগারদের কিছুটা হলেও আক্ষেপ থাকতেই পারে! দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরও একটি নতুন রেকর্ড হাতছানি দিচ্ছে টাইগারদের সামনে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে হারাতে পারলেই সর্বোচ্চ টানা পাঁচ ম্যাচ জয়ের রেকর্ড গড়বে বাংলাদেশ।
ইতোমধ্যেই আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার সর্বোচ্চ টানা চার ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে সাকিব আল হাসানের দল। আগের সিরিজেই ইংল্যান্ডকে টানা তিন ম্যাচে হারানোর পর আয়ারল্যান্ডকে প্রথম ম্যাচে ২২ রানে হারায় বাংলাদেশ। তাতেই মিলিছে দ্বিতীয়বারের মতো টানা চার জয়ের দেখা। এর আগে প্রথমবার ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি এবং পরের সিরিজেই মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ম্যাচ জিতে এই রেকর্ড গড়েছিল বাংলাদেশ।
অবশ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি সর্বোচ্চ টানা ১৩ ম্যাচ জিতে সবার শীর্ষে আছে মালয়েশিয়া। গেল বছর সিঙ্গাপুরের বিপক্ষে টানা ২টি ম্যাচ এবং বাঙ্গির বিপক্ষে টানা ১১টি ম্যাচ জিতে এই মাইলফলকে নাম লেখায় ক্রিকেটের অখ্যাত এই দলটি। টানা ১২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জিতে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে যথাক্রমে আফগানিস্তান, রোমানিয়া এবং ভারত। টানা ১১টি ম্যাচ জিতে তিনে আছে আফগানিস্তান এবং উগান্ডা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?