লিটনের ভিন্ন ধর্মী ব্যাটিং অনুশীলন
ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট একের পর এক বল ছুড়ছিলেন। লিটন দাস সেগুলোতে মারছিলেন বড় বড় শট। ক্রমাগত বল ছুড়ে যাচ্ছেন ম্যাকডারমট, লিটন খেলে চলেছেন শুধু বড় শটই। দেখে মনে হবে, সীমিত ওভারের কোনো সিরিজকে সামনে রেখে এমন অনুশীলন। অথচ মঙ্গলবার থেকেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। আর লিটন কিনা এই টেস্টের আগে আগ্রাসী শট খেলার অনুশীলন করছিলেন!
আইপিএলে অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া নিয়ে সাকিব আল হাসানের সঙ্গে লিটন আলোচনায় আছেন কয়েক দিন ধরেই। আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ এপ্রিল শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট সামনে রেখে আজই প্রথম আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।
সীমিত ওভারে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ ভালোই কেটেছে লিটনের। ওয়ানডেতে দুটি ফিফটি করেছেন। এরপর দুটি টি-টোয়েন্টিতে খেলেছেন ২৩ বলে ৪৭ ও ৪১ বলে ৮৩ রানের ইনিংস।
আজ প্রথমে উইকেটকিপিং অনুশীলন শেষে লিটন যান ইনডোরের নেটে ব্যাটিং অনুশীলনে। সেখানে থ্রোয়ারদের পাশাপাশি বেশির ভাগ সময় খেলেছেন স্পিনারদের। ইনডোরে অনুশীলন শেষে মূল মাঠে মূল উইকেটের পাশে বিগ হিটিং করতে দেখা গেল লিটনকে। ম্যাকডারমটকে নিয়ে সে অনুশীলন চলল প্রায় আধা ঘণ্টা।
লিটনের ‘বিশেষায়িত’ অনুশীলনের শেষ নয় সেখানেই। পাশের আরেকটি উইকেটে ম্যাকডারমটকে সঙ্গে নিয়ে এরপর শুরু করলেন রিভার্স সুইপ ও রিভার্স হিটের অনুশীলন। পেছনে দাঁড়িয়ে মুমিনুল হক, উইকেটকিপারের ভূমিকায় তিনি। ম্যাকডারমটের বেশ কিছু বল মিসও করে গেলেন, কোনোটিতে রিভার্স সুইপ করলেন, কোনোটিতে রিভার্স পুল ধরনের শট খেললেন লিটন। মাঝে ম্যাকডারমট কোনো একটা পরামর্শও দিলেন কাছে ডেকে নিয়ে।
লিটনের ‘রিভার্স-অনুশীলন’ চলার সময়ই সেখানে আসেন মাহমুদুল হাসান। কয়েকটি বলে তিনিও রিভার্স সুইপ ও রিভার্স পুলের চেষ্টা করেন। সব মিলিয়ে লিটনের রিভার্স হিটের অনুশীলন চলে প্রায় ১৫ মিনিট।
লিটন চলে যাওয়ার পর বড় শটের অনুশীলনে যোগ দেন মুমিনুলও। ইনডোর থেকে ড্রেসিংরুমে ফিরছিলেন তখন মুশফিকুর রহিম, দাঁড়িয়ে যান তিনিও। ম্যাকডারমটের থ্রো করা বলগুলোতে বিগ হিটিং শুরু করেন মুশফিক। এর আগেই ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন তামিম। প্যাড নেই, হাতে গ্লাভসের সঙ্গে মাথায় হেলমেট। এবার বড় শটের অনুশীলন চলে তাঁর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live