আইপিএলে নতুন ইতিহাস গড়লেন সিকান্দার রাজা
যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ হল আইপিএল। আইপিএলে অভিষেকের আগে দেশের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক টি-২০ খেলার নজির গড়লেন জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকন্দর রাজা। দেশের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার পরে আইপিএলে অভিষেক ম্যাচে খেলার নয়া নজির গড়েছেন রাজা।
গত টি-২০ বিশ্বকাপ হোক কিংবা তার আগে দেশের মাটিতে বাংলাদেশ এবং ভারতের বিরুদ্ধে সিরিজ,দেশের হয়ে অনবদ্য পারফরম্যান্স করেছেন রাজা। ব্যাট এবং বল হাতে অনবদ্য পারফরম্যান্স ছিল তাঁর। যার সুফল তিনি পান মিনি নিলামে। এই মিনি নিলামের মধ্যে দিয়েই তাঁকে দলে নেয় পঞ্জাব কিংস। গতকাল অর্থাৎ শনিবার পঞ্জাব কিংসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অভিষেক হয় সিকন্দর রাজার। অভিষেকের আগে দেশের হয়ে ৬৬ টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন রাজা। তারপরেই আইপিএলে অভিষেক হয়েছে তাঁর।
এই তালিকায় দুই নম্বরে রয়েছেন আদিল রশিদ। ইংল্যান্ডের হয়ে ৬২ টি ম্যাচ খেলার পরে ২০২১ সালে আইপিএলে অভিষেক হয়েছিল তাঁর। তৃতীয় নম্বরে রয়েছেন মার্টিন গাপটিল। তিনি ২০১৬ সালে দেশের হয়ে ৬১ টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার পরে আইপিএলে তাঁর অভিষেক হয়। চার নম্বরে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ নবি(৫৫), পাঁচে রয়েছেন আয়ারল্যান্ডের জস লিটল(৫৩),ছয়ে অ্যালেক্স হেলস (৫২),সাতে জস বাটলার (৪৮), আটে দুশ্মন্ত চামিরা (৪৭),নয়ে রহমানুল্লাহ গুরবাজ(৪১),দশে ড্যারেন স্যামি (৪০) এবং এগারো নম্বরে রয়েছেন রভম্যান পাওয়েল (৩৯)। কেকেআরের বিরুদ্ধে ম্যাচে রাজা ব্যাট হাতে ১৩ বলে ১৬ রান কলে আউট হন। সুনীল নারিনের বলে মারতে গিয়ে নীতিশ রানার হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। বল হাতে তিন ওভার বল করে ২৫ রান দিয়ে নেন একটি উইকেট। নীতিশ রানার গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল