ব্রেকিং নিউজ: ঢাকা টেস্টে তামিমের খেলা নিয়ে শঙ্কা
তবে স্কোয়াডে থাকলেও আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে তামিম ইকবাল খেলবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। ছেলে আরহাম ইকবাল অসুস্থ হওয়ায় আপাতত পরিবারের সঙ্গে রয়েছেন বাঁহাতি এই ওপেনার। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
সবশেষ জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তামিম। এরপর সাদা পোশাকের ক্রিকেটে খেলা হয়নি তার। ডিসেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজ হলেও চোটের কারণে খেলতে পারেন তিনি।
চোট কাটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠের ক্রিকেটে ফেরেন তামিম। খুলনা টাইগার্সের হয়ে মৌসুমটা ভালোই কেটেছে বাঁহাতি এই ওপেনারের। এরপর খেলেছেন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ।
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে লম্বা সময় পর সাদা পোশাকের দলে ফেরেন তামিম। অনুমেয়ভাবেই বাংলাদেশের হয়ে ওপেন করার কথা রয়েছে। তবে হঠাৎ ছেলে আরহাম অসুস্থ হওয়ায় তিনি খেলবেন কিনা সেটা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘তামিম ইকবালের পরিবারে তার ছেলে খুব অসুস্থ। তাকে নিয়ে সে ব্যস্ত আছে। শেষ মুহূর্তে সে খেলবে কিনা আমরা নিশ্চিত নই। কিন্তু আমরা আশা করি হয়ত খেলবে।’
এদিকে চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। সাইড স্ট্রেইনের চোটে চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন ডানহাতি এই পেসার। তার বদলি হিসেবে স্কোয়াডে যুক্ত করা হয়েছে রেজাউর রহমান রাজাকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live