পাকিস্তান সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করলো নিউজিল্যান্ড
আইপিএলের ১৬ তম আসর খেলার জন্য ইতোমধ্যেই অনাপত্তিপত্র পেয়ে দেশ ছেড়েছেন ডেভন কনওয়ে, টিম সাউদি, গ্লেন ফিলিপস, মিচেল সান্টনার, ফিল অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল এবং লকি ফার্গুসন।
নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনও আইপিএলে গিয়েছিলেন, যদিও গুজরাট টাইটান্সের হয়ে খেলা নিজের প্রথম ম্যাচেই ইনজুরির শিকার হয়ে এবারের টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।
নিয়মিত ক্রিকেটাররা না থাকায় চাদ বাওয়েস, বেন লিস্টার, কোল ম্যাককঞ্চি, রাচিন রবীন্দ্র, হেনরি শিপলি, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়াংয়ের মতো তরুণদের স্কোয়াডে রেখেছে এনজেডসি।
কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও স্কোয়াডে ছিলেন তারা।বিশ্বকাপের বছরে মূল একাদশের বাইরের ক্রিকেটারদের পরীক্ষা করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত কিউই কোচ গ্যারি স্টেডও।
তিনি বলেন, 'গত বছর ঘরের মাঠে এবং দেশের বাইরে পাকিস্তানের বিপক্ষে বিভিন্ন ফরম্যাটে বেশ কয়েকটি ম্যাচ খেলেছি আমরা। তারা যেখানেই খেলুক, তাদের শক্ত প্রতিপক্ষ বলতেই হবে। পাকিস্তানে এই সিরিজটি তরুণ ক্রিকেটারদের জন্য শেখার মঞ্চ। বিশ্বকাপের বছরে বেশি ওয়ানডে খেলার অভিজ্ঞতা দারুণ কাজে দেবে।'
পাঁচটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজটি শুরু হবে ২৬ এপ্রিল।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড স্কোয়াড- টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, চাদ বাওয়েস, ম্যাট হেনরি, বেন লিস্টার, কোল ম্যাককঞ্চি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, হেনরি শিপলি, ইস সোধি, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়াং।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live