সাকিবের বোলিং না আসার আসল কারণ ফাঁস করলেন তাইজুল
ঢাকা টেস্টে সাকিবের নিঃশ্বাস ফেলাও যেন কঠোর পর্যবেক্ষণে রেখেছেন সাংবাদিক সহ সবাই। অস্বাভাবিক কিছু হলেই- এমনটা বুঝি করছেন আইপিএলে খেলা হচ্ছে না বলেই! আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে সাকিবের নানা আচরণই একটু অস্বাভাবিক ঠেকলো অনেকের কাছে। ব্লেজার পরে টসে না আসা কিংবা তামিম ইকবালকে ফিল্ডিং ও বোলিংয়ের নির্দেশনা দিতে দেখার চেয়েও বেশি আলোচনা সাকিবের বোলিংয়ে না আসা নিয়ে।
সাকিব একেবারেই বোলিংয়ে আসেননি এমন নয়। তবে বাকি পাঁচ বোলারের ওপর আস্থা রেখে সাকিব যখন বল হাতে নিয়েছেন ততক্ষণে শেষ ৬৫ ওভার। এরপর ৩ ওভার বল করলেন, ততক্ষণে শেষ আইরিশদের ইনিংস। দিনের খেলা শেষে সাকিবের বোলিংয়ে অনাগ্রহের কারণ ব্যাখ্যা করলেন ৫ উইকেট শিকার করা তাইজুল ইসলাম।
তাইজুল বলেন, 'তেমন কোনো কারণ নেই। হয়ত আমাদের দিয়ে করানোর ইচ্ছা ছিল। আমরা বেশি সংগ্রাম করতে উনি আসতেন।'
সাকিব দলের ভালোর কারণেই নিজে বোলিংয়ে দেরিতে এসেছেন, মনে করেন তাইজুল, 'অধিনায়ক তো সবসময় দলের ভালো চাইবে। ভুল কিছু হলে অবশ্যই পরামর্শ দিবে। মাঠের পরিস্থিতি উনি অনেক ভালো বুঝেন। যখন যেটা শেয়ার করা দরকার করছিলেন। উনি আমাদের উপর আত্মবিশ্বাস ছিলেন বলেই আমাদের দিয়ে বোলিং করিয়েছেন।'
এ সময় তামিমের বোলিং আক্রমণ সাজানো নিয়ে পরামর্শ দেওয়ার ব্যাপারেও কথা বলেন তাইজুল। তিনি বলেন, 'তামিম ভাইয়ের মনে হয়েছে যে এভাবে আক্রমণ করলে ভালো হবে। ঐসময় রান বের হয়ে যাচ্ছিল। তো উনার মনে হয়েছে এভাবে অ্যাটাক করলে হয়তো রান চেক করা যাবে। ওটা সাকিব ভাইও ইতিবাচকভাবে নিয়েছেন।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা