চরম দু:সংবাদ: শ্রেয়াস আইয়ারকে হারালো ভারত
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর একটি প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসার জন্য ভারতের বাইরে যেতে হচ্ছে আইয়ারকে। সার্জারি শেষে ট্রেনিংয়ে ফিরতে কমপক্ষে আরও তিন মাস সময় লাগবে তার। যার ফলে নিশ্চিতভাবেই আইপিএলের এবারের মৌসুমে খেলতে পারছেন না তিনি। সেই সাথে আগামী জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলছেন না তিনি।
গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফরের পর থেকেই পিঠের চোটে ভুগছেন আইয়ার। বেশ কিছুদিন ইঞ্জেকশনসহ নানা রকমের ব্যবস্থা নেওয়া হলেও পুরোপুরি সারেনি চোট। সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফির ইন্দোর টেস্ট দিয়ে ভারতীয় দলে ফিরলেও পরবর্তী ম্যাচে অর্থাৎ আহমেদাবাদ টেস্টেই ম্যাচ থেকে আবার ছিটকে যান তিনি। সেই ম্যাচে চোটের কারণে প্রথম ইনিংসে ব্যাটিংয়েও নামেননি তিনি।
তখন ধারণা করা হচ্ছিল আইপিএলের শুরুর অংশে তাকে না পেলেও শেষ দিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারবেন তিনি। তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে নিতিশ রানাকে দায়িত্ব দেয় কলকাতা। তবে এবার জানা গেল, পুরো আইপিএল থেকেই ছিটকে গেছেন শ্রেয়াস আইয়ার। এবারের মৌসুমে তাই কলকাতার জার্সি গায়ে আইপিএল মাতাতে দেখা যাবে না আইয়ারকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা