সাকিব আমাকে বলেছিল দ্রুততম সেঞ্চুরি করবে: পাপন
মিরপুরে সাকিব-মুশফিকের অবদানে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। আইরিশদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট তুলে নিয়ে ব্যাকফুটে ঠেলে দিয়েছে স্বাগতিকরা। এছাড়া ইনিংস হার এড়াতে এখনও সফরকারীদের প্রয়োজন ১০০ রানের বেশি।] এই অবস্থায় বাংলাদেশের তৃতীয় দিনই ঢাকা টেস্ট জিতে নেয়ার সম্ভাবনা রয়েছে।
আর এই জয়ের ভিত ব্যাটিং-বোলিং দুটি দিয়েই গড়েছেন সাকিব। যদিও বোর্ড প্রেসিডেন্টের দাবি এখনও বাংলাদেস টেস্টে এই ফরম্যাট খুব বেশি ভালো দল নয়। তবে সামনে বড় দল হওয়ার সুযোগ অবশ্যই আছে বলে মনে করছেন নাজমুল হাসান।
এদিকে ৮৭ রানের ইনিংস খেলার দিন সাকিব নিজেই নাকি বোর্ড প্রেসিডেন্টকে বলেছিলেন যে এই টেস্টে দ্রুততম সেঞ্চুরি হাঁকাবেন তিনি। সাকিবের কথা শুনে তা দেখতেই দুপুর নাগাদ মিরপুরে এসেছিলেন বোর্ড প্রেসিডেন্ট। যদিও শেষ পর্যন্ত হতাশ হয়েছেন তিনি।
দ্বিতীয় দিন শেষে গণমাধ্যমকে নাজমুল হাসান বলেন, 'আমি সকালে এসেছিলাম তাড়াহুড়া করে দুটি সেঞ্চুরি দেখতে। একটি হল আরেকটি ফসকে গেল। আমাকে আগেই সাকিব বলছিল যে ও দ্রুততম সেঞ্চুরি করবে। আমি আবার ওকে বলেছিলাম এই এসব চলবে না, আগে ফিফটি কর। তাড়াহুড়া করো না। ও ভালো খেলেছে কিন্তু সেঞ্চুরিটা হলো না। ১৩ রান দূরে থেকে গেল।'
বড় দল হওয়ার প্রসঙ্গে বোর্ড প্রেসিডেণ্ট বলেন, 'হ্যা অবশ্যই, খেলোয়াড়দের সবার মানসিকতা এখন ইতিবাচক। তবে টেস্টে এখনও আমরা আহামরি কোনো ভালো দল না। আজকের খেলা দেখে মনে হচ্ছে খুব ভাল, কালকে মেজাজটাই খারাপ ছিল। এটাই বাস্তবতা, এখনও আমাদের অনেক দূর যেতে হবে। তবে আমার ধারনা এক বছরের মধ্যে বাংলাদেশ টেস্টে ভাল দল হয়ে ওঠবে।'
'কারণ এখন আমরা তো বেশি ভাল দলগুলোর বিপক্ষে বেশি টেস্ট খেলার সুযোগ পাই না। টানা এক বছরে আমাদের ১৪টা টেস্ট খেলতে হবে, এতোগুলো টেস্ট খেলা সহজ কথা না। এর মাঝে আমাদের একটা ভাল দল হবে, এই বিশ্বাস আছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা