সর্বশেষ আইসিসি র্যাঙ্কিং হালনাগাদে বাজিমাত বাংলাদেশের ক্রিকেটারদের
বুধবার (৫ এপ্রিল) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি র্যাঙ্কিং হালনাগাদ করেছে। যেখানে ব্যাটারদের তালিকায় লিটন এগিয়ে এসেছেন ২১ নম্বর স্থানে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে লিটনের ব্যাটে আসে যথাক্রমে ৪৭, ৮৩ ও ৫ রান। যার সুবাদে ক্যারিয়ার-সেরা অবস্থানে উঠেছেন লিটন।
আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তাসকিন আহমেদ। এতে বোলারদের তালিকায় ৩ ধাপ এগিয়ে এখন ৩৬তম স্থানে অবস্থান করছেন দেশসেরা এই পেসার। তিন ম্যাচের সিরিজে ৮ উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার।
এ ছাড়া ব্যাটারদের মধ্যে এগিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসানও। আইরিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিব খেলেছেন ২৪ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস। আর তাতে তার বর্তমান ব্যাটিং অবস্থান এগিয়েছে এক ধাপ, আছেন ৬২ নম্বরে।
সবমিলিয়ে আইসিসির প্রকাশিত ব্যাটারদের তালিকায় আগের মতো সবার ওপরে আছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। যেখানে বোলারদের তালিকায় চূড়ায় আফগান লেগ স্পিনার রাশিদ খান। যথারীতি অলরাউন্ডার তালিকায় এক নম্বরে আছেন সাকিব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live