কলকাতার বিপক্ষে আজকের ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো ব্যাঙ্গালোর
প্রথম ম্যাচে বিশেষ কিছু করতে পারেনি কলকাতার ব্যাটসম্যানরা। বড় ইনিংস খেলতে পারেননি কোন খেলোয়াড়। সর্বোচ্চ ৩৫ রান করেন আন্দ্রে রাসেল। এমন পরিস্থিতিতে আরসিবির বিরুদ্ধে ব্যাটসম্যানদের নিজেদের শক্তি দেখাতে হবে। আরসিবি-র প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করতে গিয়ে বিরাট কোহলি ৮২ রানের ঝলমলে ইনিংস খেলেন। অধিনায়ক ফাফ ডু প্লেসিসও করেন ৭৩ রান। এই দুই খেলোয়াড়ই হবেন দলের জন্য তুরুপের তাস।
আরসিবি দল এই মরসুমে তাদের প্রথম ম্যাচ জিতে আসছে, সেখানে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাঞ্জাবের কাছে 7 রানে পরাজয়ের মুখে পড়তে হয়েছে কেকেআরকে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার যখন দুই দলের মধ্যে লড়াই হবে, তখন একনজরে দেখে নেওয়া যাক এই মাঠে কোন দল এগিয়ে আছে।
এখন পর্যন্ত আরসিবি এবং কেকেআর টিমের মধ্যে ৩০ টি ম্যাচ খেলা হয়েছে যার মধ্যে কলকাতা টিম ১৬ বার জিতেছে আর আরসিবি টিম ১৪ বার জিতেছে। অন্যদিকে, আমরা যদি ইডেন গার্ডেনের মাঠের কথা বলি, এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে এখানে ৭৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে প্রথমে ব্যাট করা দল ৩১টি ম্যাচে জিতেছে, আর লক্ষ্য তাড়া করা দলটি জিতেছে ৪৫টি ম্যাচ।
ম্যাচ নং- ০৯
তারিখ- ০৬/০৪/২০২৩
ভেন্যু- ইডেন গার্ডেন্স, কলকাতা
সময়- সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
দুই দলের সম্ভাব্য একাদশ-
কলকাতা নাইট রাইডার্স
এন জগদীসান (উইকেটরক্ষক), রহমানুল্লাহ গুরবাজ, নীতীশ রানা (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল ব্রেসওয়েল, শাহবাজ আহমেদ, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ডেভিড উইলি, হর্ষাল প্যাটেল, আকাশ দীপ, কর্ণ শর্মা, মোহাম্মদ সিরাজ
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live