আইপিএলে না যাওয়া নিয়ে বলেও অনেক কিছু বললেন না সাকিব
তবে সবাইকে অবাক করে সাকিব সরে দাঁড়িয়েছেন আইপিএল থেকে। দেশের গণমাধ্যমে দাবি করা হয়েছে, সাকিব পুরো আসর খেলতে পারবেন না বলে কলকাতাই তার বদলি ক্রিকেটার হিসেবে কাউকে নিতে চেয়েছিল, তাতে অসম্মতি জানাননি সাকিব। আবার ভারতের গণমাধ্যম দাবি করছে, সাকিবকে খেলানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে কলকাতা।
অবশেষে এই ইস্যুতে মুখ খুললেন সাকিব। আইপিএলে দল না পাওয়া বা না খেলার মতো বিষয় তাকে মানসিকভাবে পিছিয়ে দেয়- এমন দাবি অনেকেরই। আইপিএলে খেলা হচ্ছে না বলে আক্ষেপটা আড়ালও করেননি সাকিব। তবে জানালেন, পারিবারিক কারণেই নাকি নিজে থেকে সরে দাঁড়িয়েছেন আইপিএল থেকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, '(মন খারাপ) না। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। বিশ্বকাপ ভারতে, অবশ্যই খেলতে পারলে ভালো হতো। তবে যেহেতু ফ্যামিলি ইমারজেন্সি... তো ফ্যামিলি ইমারজেন্সি।'
আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা তার দিক থেকে ছিল কি না, এমন প্রশ্নের জবাবে সাকিব শুধু দুটি শব্দই নতুন করে বললেন... 'ফ্যামিলি ইমারজেন্সি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল