বাধ্য ছাত্র হয়ে পণ্ডিতমশাইয়ের ক্লাসে শাহরুখ
কলকাতা নাইট রাইডার্সের পোস্ট করা একটি ভিডিয়োয় পণ্ডিত বলছিলেন, “খুব ভাল খেলেছ তোমরা। দুপুরে মাঠে নামার আগে এটাই আশা করেছিলাম। হোটেল ছাড়ার আগে এবং সাজঘরে এসে সেই ব্যাপারেই কথা হয়েছিল। ক্রিকেট খেলাটার আসল চরিত্র যেটা, সেটা তোমরা দেখিয়ে দিয়েছো। একসময় ম্যাচ থেকে হারিয়ে যাওয়ার পরেও যে ভাবে আমরা ফিরে এসেছি, সেটাই প্রতিটা ম্যাচে তোমাদের থেকে চাই। সবাই সেটা প্রমাণ করেছ।”
এর পরেই ক্রিকেটারদের ধন্যবাদ জানান পণ্ডিত। কেকেআর কোচ বলেন, “যে ভাবে গুরবাজ় এবং শার্দূল ব্যাট করেছে, তা প্রশংসনীয়। রিঙ্কুও দারুণ ব্যাট করেছে। বরুণের বোলিং এবং অবশ্যই সুযশের নাম করতেই হবে।” পণ্ডিতের কথা চলাকালীনই কেকেআরের বাকি ক্রিকেটাররা এবং শাহরুখ হাততালি দিয়ে অভিনন্দন জানাতে থাকেন। পণ্ডিত আরও বলেন, “দলের মধ্যে কতটা সংহতি রয়েছে এর থেকেই বোঝা গিয়েছে। দুপুরেই বলেছিলাম যে কোনও ম্যাচে আমরা ২০০ রান করার ক্ষমতা রাখি। আজ সেটা প্রমাণ করেছি।”
কলকাতার সাজঘরে তখন শাহরুখ একা নন, ছিলেন দলের সিইও বেঙ্কি মাইসোর, শাহরুখের মেয়ে সুহানা এবং তাঁর বান্ধবী শানায়া কপূরও। বেঙ্কি বলেন, “শাহরুখ, জুহি যা বলতে চাইছিল সেটা কোচ বলে দিয়েছেন। দলের মধ্যে একটা এক্স-ফ্যাক্টর পুরস্কার আমরা চালু করেছি। আজ সেই পুরস্কার পাচ্ছে শার্দূল।”
???? | SRK's embrace, Chandrakant Sir's team address & more! ????@iamsrk #KKRvRCB #AmiKKR #KKR #TATAIPL2023 pic.twitter.com/gcY58mOS7K
— KolkataKnightRiders (@KKRiders) April 7, 2023
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live