সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি, ইমরুল কায়সের ব্যাটে রানের বন্যা, তুলে নিলেন শতক
তবে জাতীয় দলে সুযোগ না হলেও ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া আসর গুলোতে সমানতালে পারফরম্যান্স করে যাচ্ছে এই ওপেনার। মূলত তারই ধারাবাহিকতায় ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন এ বাঁহাতি ব্যাটার। শনিবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) তিন নম্বর মাঠে সিটি ক্লাবের মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ ম্যাচে ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্সে রানের পাহাড় গড়েছে মোহামেডান।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নামে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ ম্যাচে চলমান আসরে প্রথমবারের মতো তিন অংকের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন অধিনায়ক ইমরুল কায়েস। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদের ৭১ এবং মাহেদুল হাসান অঙ্কনের ৬৫ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে মোহামেডানের সংগ্রহ ৩৪৮ রান।
এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানেই আউট হয়ে ফেরেন ওপেনার রনি তালুকদার। সাজঘরে ফেরার আগে ১১ রান করেন তিনি। এরপর ইমরুল কায়েসের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন সৌম্য সরকার। তবে সৌম্যও বেশি দূর যেতে পারেননি। ১৩ রান করে আউট হয়ে যান তিনি। এছাড়া জাতীয় দল থেকে ফিরে এদিন মিরাজ করেছেন মোটে ৬ রান।
এরপরই রিয়াদকে সঙ্গে নিয়ে জুটি গড়েন ইমরুল। রিয়াদ ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন। পরবর্তীতে তিনি ৭১ রান করে ফিরলেও অন্যপ্রান্তে অটল ছিলেন ইমরুল। এরপর তিনি তুলে নেন চলতি ডিপিএলে প্রথম শতক। ব্যক্তিগত ১১৪ রানে থাকা অবস্থায় তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়ে যান।
এরপর দলের হাল ধরেন সাকিব আল হাসান এবং অঙ্কন। ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালাতে থাকেন অঙ্কন। সেই ধারাবাহিকতায় পরে তিনি অর্ধশতকও পেয়ে যান। আউট হওয়ার আগে এই তরুণ ক্রিকেটার করেন ৬৫ রান। এছাড়া সাকিব ২৬ রান এবং আরিফুল হক করেন ১৪ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল