শেষ হলো রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ওয়ার্নার। রাজস্থানের দুই ওপেনারের দাপটে তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারে। আঙুলের চোট নিয়েই অনবদ্য ব্যাটিং করলেন জস বাটলার। তাঁর সঙ্গে ওপেন করতে নেমে মানানসই ইনিংস খেললেন যশস্বী জয়সওয়াল। রাজস্থানের দুই ওপেনার বাটলার এবং যশস্বীকে থামাতেই পারলেন না দিল্লির বোলাররা। বাটলার ৫১ বলে ৭৯ রানের ইনিংস খেললেন। তাঁর ব্যাট থেকে এল ১১টি চার এবং ১টি ছক্কা।
সমসংখ্যক চার এবং ছয় মেরে ৩১ বলে ৬০ রান করলেন যশস্বী। প্রথম উইকেটের জুটিতে তাঁরা তুললেন ৯৮ রান। যদিও রান পেলেন না রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন (শূন্য)। তাঁকে আউট করলেন কুলদীপ যাদব। দলকে ভরসা দিতে পারেননি চার নম্বরে নামা রিয়ান পরাগও। গুয়াহাটির মাটিতে অসমের ব্যাটারের ব্যাট থেকে এল ৭ রান। শেষ দিকে রাজস্থানের ইনিংসকে টানলেন ওয়েস্ট ইন্ডিজ়ের শিমরন হেটমায়ের। তিনি অপরাজিত থাকলেন ২১ বলে৩৯ রান করে। ১টি চার এবং ৪টি বিশাল ছক্কা মারলেন তিনি।
দিল্লির হয়ে দু’টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন বাংলার ক্রিকেটার মুকেশ কুমার। তিনিই শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের সফলতম বোলার। ৩৬ রান দিয়ে মুকেশ আউট করলেন রাজস্থানের দুই ওপেনারকে। ১৮ রানে ১ উইকেট রভম্যান পাওয়েলের। ৩১ রানে ১ উইকেট কুলদীপের।
২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ধস নামল দিল্লির ইনিংসে। ৩৬ রানেই ৩ উইকেট হারায় তারা। ওয়ার্নার ছাড়া উইকেটে দাঁড়াতেই পারলেন না উপরের দিকের ব্যাটাররা। ওয়ার্নার করলেন ৫৫ বলে ৬৫ রান। মারলেন ৭টি চার। ওপেন করতে নেমে পৃথ্বী শ এবং তিন নম্বরে নামা মণীশ পাণ্ডে আউট হলেন কোনও রান না করেই। ব্যর্থ চার নম্বরে নামা রিলি রুসোও (১৪)। ওয়ার্নারকে কিছুটা সঙ্গ দিলেন ললিত যাদব। তিনি ৫টি চারের সাহায্যে করলেন ২৪ বলে ৩৮ রান। কিন্তু লাভের লাভ হল না অক্ষর পটেল (২), পাওয়েল (২), অভিষেক পোড়েলরা (৭) পর পর সাজঘরে ফিরে যাওয়ায়।
আইপিএলে হঠাৎ ভারত-পাকিস্তান লড়াইয়ের আঁচ! রোহিত, ধোনিদের সতর্কবার্তা রাজ্যসভার সাংসদেররাজস্থানের সফলতম যুজবেন্দ্র চহাল। তিনি ২৭ রান দিয়ে তিন উইকেট নিলেন। নিউ জ়িল্যান্ডের জোরে বোলার ট্রেন্ট বোল্ট ২৯ রানে ৩ উইকেট নিলেন। ২৫ রানে ২ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি