ব্যাটে লেগে উঠল ক্যাচ, ফিল্ডার ধরলেনও, বলও নো ছিল না, তবু আউট হলেন না ডেভিড ওয়ার্নার
শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লির ম্যাচে এক আজব ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে দিল্লির ইনিংসের ১৭তম ওভারে। মুরুগান অশ্বিনের বল কভার এলাকার উপর দিয়ে মারতে গিয়েছিলেন ওয়ার্নার। কিন্তু ব্যাটে-বলে ঠিকঠাক লাগেইনি। ফলে বল অনেক উপরে উঠে যায়। ৩০ গজ বৃত্তের বাইরে সেই ক্যাচ ধরেন যশস্বী জয়সওয়াল। কিন্তু আউট দিলেন না আম্পায়ার।
আসল কারণটা একেবারেই ক্রিকেটের নিয়মে মোড়া। ভুলটা করেছিলেন যশস্বী। যখন মুরুগান বল করছিলেন, তখন ৩০ গজ বৃত্তের বাইরে ছিলেন যশস্বী। তিনি সময়ের মধ্যে বৃত্তের ভিতরে ঢুকতে পারেননি। ফলে বল করার সময়ে ৩০ গজ বৃত্তের ভিতরে মাত্র ৩জন ফিল্ডার ছিলেন। ক্রিকেটের নিয়মে বোলার বল করার সময় অন্তত ৪জন ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের মধ্যে থাকতেই হবে। নইলে নো বল ডাকবেন আম্পায়ার। এ ক্ষেত্রেও সেটাই হয়েছে। যে কারণে প্রাণে বাঁচেন ওয়ার্নার। তবে প্রাণ ফিরে পেলেও লাভের কীর্তন কিছুই হয়নি।
সেই সময়ে ওয়ার্নার ৬১ রানে ব্যাট করছিলেন। পরে তিনি ১৯তম ওভারের শেষ বলে ৬৫ (৫৫ বল) করে আউট হন। এবং দিল্লিকে তিনি ম্যাচও জেতাতে পারেননি। এ বারের আইপিএলের শুরুতে হারের হ্যাটট্রিক করে ফেলল দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালস জিতল ৫৭ রানে।
টস জিতে দিল্লি ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান দুরন্ত শুরু করেন। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং জোস বাটলার মিলে প্রথম উইকেটে ৯৮ রান করেন। ৩১ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন যশস্বী। আর আঙুলের চোট নিয়েই বাটলার ৫১ বলে ৭৯ রান করেন। রাজস্থানের ওপেনিং জুটিই ভিত মজবুত করে দেয়। এর পর ২১ বলে অপরাজিত ৩৯ করেন শিমরন হেতমায়ের। তাঁর সঙ্গে ৩ বলে ৮ করে অপরাজিত থাকেন ধ্রুব জুরেল। নির্দিষ্ট ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান করে রাজস্থান। দিল্লির মুকেশ কুমার ২ উইকেট নেন।
জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানেই শেষ হয় দিল্লির ইনিংস। ওয়ার্নারের ৬৫ ছাড়া ২৪ বলে ৩৮ করেছেন ললিত যাদব। ১২ বলে ১৪ করেছেন রিলি রসৌ। বাকিদের বেহাল দশা। বাকিরা কেই দুই অঙ্কের ঘরেই পৌঁছাননি। রাজস্থানের ট্রেন্ট বোল্ট এবং যুজবেন্দ্র চাহাল ৩টি করে উইকেট নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ২টি উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live