শাস্তি পেলেন মিরাজ
মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে ডিপিএলে খেলছেন মিরাজ। জাতীয় দলের দায়িত্ব শেষ করেই যোগ দিয়েছেন মোহামেডানে। ৮ এপ্রিল সিটি ক্লাবের বিপক্ষে ম্যাচ ছিল মোহামেডানের। বিকেএসপিতে হচ্ছিল ম্যাচটি। ১৪তম ওভারে বোলিং করছিলেন সিটি ক্লাবের আসিফ হাসান৷ মোহামেডানের পক্ষে ব্যাটিংয়ে ছিলেন মিরাজ।
আসিফের একটি বল সোজা মিরাজের প্যাডে লাগে। সিটি ক্লাবের খেলোয়াড়েরা আউটের আবেদন জানানোর সাথেসাথেই উইকেট দিয়ে দেন আম্পায়ার। কিন্তু এই সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন মিরাজ। তৎক্ষনাৎ অসন্তুষ্টি প্রকাশ করেই মাঠ ছাড়েন এই অলরাউন্ডার।
মাঠ থেকে বের হয়েও এই আউটের কথা ভুলতে পারেননি মিরাজ। ডাগআউটে বসে বারবার আউটের ভিডিও দেখেন। চতুর্থ আম্পায়ার অমিত মজুমদারকে সেই ভিডিও দেখিয়ে মিরাজ জানতে চান এই আউট কীভাবে হয়। আম্পায়ার স্পষ্ট জানিয়ে দেন, তাদের কাছে আউট মনে হয়েছে।
মিরাজের এই কাজটি ভালোভাবে নেননি আম্পায়াররা। ফলে তার বিরুদ্ধে অসদাচারণের অভিযোগ আনেন। লেভেল-১ পর্যায়ের অপরাধ দেখিয়ে মিরাজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মিরাজ শাস্তি পেলেও জিতেছে তার দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। হ্যাটট্রিক জয়ে ফুরফুরে মেজাজে আছে সাকিব-মিরাজদের নিয়ে গড়া তারকাবহুল দলটি।
প্রসঙ্গত, ডিপিএলে আম্পায়ারিং আছে তুমুল সমালোচনা। এর আগে তো সাকিব আল হাসান স্টাম্পই ভেঙে ফেলেছিলেন আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে। সাকিবও খেলছিলেন মোহামেডানের পক্ষে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live