২৫ বলে ৫০ করতে না পারলে আইপিএলে এসো না, ওয়ার্নারকে বললেন শেবাগ
আইপিএলে এবারের আসরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আইপিএলে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে ৬০০০ রান পূর্ণ করেছেন ওয়ার্নার। তবে এই অর্জন আরেকটু ভালোভাবে ফুটে উঠত যদি না তাঁর দল জিতত এবং নিজের স্বাভাবিক খেলাটা খেলতেন।
তবে তিনি দ্বিতীয় সেরা রান সংগ্রাহক হলেও স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠছে। দলের লক্ষ্যমাত্রা যখন ১৮০-১৯০ এর বেশি থাকে তখনও বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতে পারছেন না। ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্রর শেবাগ তো ধুয়ে দিলেন এজন্য। এমন ব্যাটিং করলে আইপিএলে খেলার দরকার নেই ওয়ার্নারের, এটাই বললেন শেবাগ।
“আমি মনে করি এখনই সঠিক সময় তাঁকে ইংরেজিতে বলে দেওয়ার যাতে সে শোনে এবং কষ্ট পায়। ডেভিড, আপনি যদি এটি শুনে থাকেন, দয়া করে ভালো খেলুন। ২৫ বলে ৫০ করুন। জাইসওয়াল থেকে শিখুন। আপনি যদি তা করতে না পারেন তাহলে দয়া করে আইপিএল খেলতে আসবেন না।”
শনিবার রাজস্থানের দেওয়া ২০০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৫৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। দিল্লির অধিনায়ক বাদে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন ললিত যাদব। তবে ওয়ার্নারের এমন ইনিংস দলের কোনো কাজেই আসছে না। যে কারণে শেবাগের পরামর্শ এমন খেলার চেয়ে ৩০ করে আউট হওয়াই ভালো।
“৫০ বা ৬০ করার চেয়ে ওয়ার্নার যদি ৩০ রানের মধ্যে আউট হয় সেটা তাঁর দলের জন্যই ভালো মনে হচ্ছে। তা হলে পাওয়েল ও পোরেলের মতো ক্রিকেটাররা আরও আগেই ক্রিজে আসতে পারতেন এবং হয়ত ভালো কিছু করতেও পারতেন।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল