মেসিকে দলে ফেরাতে নতুন পরিকল্পনায় বার্সেলোনা
ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম 'গোল ডটকম' জানিয়েছে, মেসিকে দলে ফেরাতে নতুন পরিকল্পনা শুরু করে দিয়েছে বার্সা। তাই অর্থাভাবে জর্জরিত দলটি রাফিনহা, ফেরান তোরেস ও আনসু ফাতির মতো খেলোয়াড়কে বিক্রি করার পরিকল্পনা করছে। একই সঙ্গে জোয়াও কানসালোকে ধারে অন্য ক্লাবে পাঠানোর কথাও ভাবছে বার্সেলোনা।
আসন্ন গ্রীষ্মকালীন দলবদল মৌসুমে বার্সার প্রথম অগ্রাধিকারে থাকবেন মেসি। পাশাপাশি কিছু নতুন খেলোয়াড়কেও দলভুক্ত করবে ইউরোপের অন্যতম সেরা ক্লাবটি। এজন্য মেসিকে অতি দ্রুতই আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিবে বার্সেলোনা। যেন অন্য কোনো ক্লাবে পাড়ি না দিয়ে প্রিয় ক্লাবে ফিরে আসেন তিনি।
শোনা যাচ্ছে, বার্সার তরুণ তুর্কি আনসু ফাতিকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের একাধিক ক্লাব। এই তালিকায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। লিগে ধুঁকতে থাকা দলটি আগামী মৌসুমে বার্সেলোনার এই ফুটবলারকে দলে পেতে আগ্রহী।
আরেক ইংলিশ ক্লাব চেলসি রাফিনহাকে দলে নিতে আগ্রহী। গেল মৌসুমেই বার্সেলোনায় যোগ দেওয়ার আগেও ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে নিতে আগ্রহ প্রকাশ করেছিল ব্লুজরা। তবে সেবার লিডস ইউনাইটেড থেকে চেলসির পরিবর্তে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন রাফিনহা।
এদিকে বার্সেলোনার আরেক ফুটবলার ফেরান তোরেসকে দলে নিতে আগ্রহী অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে সে যাই হোক না কেন, বিশ্বকাপচ্যাম্পিয়ন মেসিকে পুনরায় পেতেই এমন পরিকল্পনা বার্সেলোনার। এমনটাই মনে করছেন আপামর ফুটবলপ্রেমীরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live