হতাশা লুকাতে না পেরে তর্কে জড়ালেন রোনালদো
রোববার সুযোগ মিসের মহড়ায় পয়েন্ট তালিকার নিচু সারির দল আল ফায়হার সঙ্গে গোলশূন্য ড্র করেছে আল নাসর। এতে করে সৌদি প্রো লিগে শীর্ষে থাকা আল ইতিহাদের চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে পড়েছে রোনালদোর দল।
আল নাসরের হোঁচট খাওয়ার দায়টা রোনালদোরও। বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ম্যাচ শেষে হতাশাও লুকাতে পারেননি ৩৮ বছর বয়সী পর্তুগিজ তারকা।
অবশ্য ম্যাচের প্রথমার্ধেই রোনালদোর গোলে এগিয়ে যেতে পারতো আল নাসর। ফাঁকা জায়গায় বল পেয়েছিলেন। সামনে ছিলেন কেবল আল ফায়হার গোলরক্ষক। তবে ঠিকমতো শট নিতে ব্যর্থ হন সিআর সেভেন।
বিরতির পরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন। তবে লক্ষ্যভেদ করতে পারেননি একবারো। ম্যাচের ৭১তম মিনিটে বক্সের বেশ বাইরে থেকে রোনালদোর দূরপাল্লার ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ঠ হয়। এরপর আরো একবার আশা জাগিয়েও হতাশ করেন রোনালদো।
ম্যাচের পরের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, শেষ বাঁশি বাজার পর মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন রোনালদো। চোখমুখে তার বিরক্তির ছাপ। এ সময় প্রতিপক্ষ দলের এক ফুটবলারকে উদ্দেশ্য করে বলতে থাকেন, ‘তুমি খেলতে চাও না, না?’
মূলত শেষ দিকে আল ফায়হার খেলোয়াড়দের সময় নষ্টকে ইঙ্গিত করছিলেন রোনালদো। আল–জাকানও অবশ্য চুপ থাকেননি। রোনালদোর কথার জবাবে তিনিও কিছু একটা বলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live