সহজ ম্যাচ কঠিন করে জিতলো মাশরাফির রূপগঞ্জ
সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারেই পারভেজ হোসেন ইমনের উইকেট হারায় রূপগঞ্জ। ১৯ বলে ২১ রান করা এই ওপেনারকে বোল্ড করে ফেরান রেজাউর রহমান রাজা।
এর এক ওভার পর আরেক ওপেনার মুনিম শাহরিয়ারও ফিরে যান। ১৩ বলে ৭ রান করা মুনিমকে প্যাভিলিয়নের পথ দেখান নাসির হোসেন। ইমনের পর সাব্বির রহমানকেও বোল্ড করে ফেরান রাজা। ফেরার আগে সাব্বির করেন ১০ বলে ৮ রান।
তারপর ৫৪ রানের জুটি গড়েন ফারদিন এবং ইরফান। এই জুটিই রূপগঞ্জকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। যদিও একশ পার করে আরও দুটি উইকেট হারায় রূপগঞ্জ। ৩১ বলে ৩৪ রান করা ইরফানকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন শেখ মেহেদী।
দলকে জয় পাইয়ে দিতে বড় ভূমিকা রাখা ফারদিনও ফিরে যান ম্যাচের শেষ লগ্নে। ৬৪ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৪৭ রান করা ফারদিনকেও আউট করেন শেখ মেহেদী। দলকে জয়ের বন্দরে পৌঁছানোর কাজটি করেন চিরাগ জানি (৭*) এবং মোহাম্মদ রাজিবুল ইসলাম (১*)।
এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৩৬.২ ওভারে দশ উইকেটে ১২৮ রান তোলে প্রাইম ব্যাংক। দলটির হয়ে এ দিন সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেন নাসির হোসেন। ইয়াসির আলী রাব্বি করেন ৩৮ বলে ২৮ রান।
এ ছাড়া মোহাম্মদ মিঠুন এবং করিম জানাত দুজনই ১৭ রান করে করেন। রূপগঞ্জের বোলারদের মধ্যে ৩৪ রান খরচায় তিন উইকেট নেন আব্দুল হালিম। এ ছাড়া মাশরাফি বিন মুর্তজা এবং সোহাগ গাজী দুজনই দুটি করে উইকেট নেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live