এবারের ওয়ানডে বিশ্বকাপে অবিশ্বাস্য ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব
তবে অবসরের কারণে এবারের বিশ্বকাপে অংশ নিতে পারবেন না মাশরাফি। তবে শুধু মাশরাফি নন, ভারতসহ অনেক দেশের অধিনায়কই এই ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দিতে পারবেন না। অবশ্য যারা ক্রিকেটপাড়াকে নিয়মিত ফলো করেন তারা কারণটা জানেন।
সবশেষ বিশ্বকাপের একজন অধিনায়কও পরবর্তী বিশ্বকাপে দায়িত্ব পালন করেননি, এমন নজির ওয়ানডে ক্রিকেট ইতিহাসে নেই। তবে এবারই সেই ইতিহাসের মুখোমুখি হতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের দায়িত্ব পালন করা একজন অধিনায়কও ২০২৩ সালে দায়িত্বে নেই।
আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এই আসরে ইতোমধ্যে সাত দল চূড়ান্ত হয়ে গেছে। যেখানে গত বিশ্বকাপের কোনো অধিনায়ক এবার থাকছেন না।
একজন এই ইতিহাসের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন। তিনি হলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। তবে আইপিএলে খেলতে গিয়ে গুরুতর চোটে পড়েন উইলিয়ামসন। তাতে শেষ পর্যন্ত বিশ্বকাপসহ এই বছরেই মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ফলে গত বিশ্বকাপে কিউদের দায়িত্বে থাকা উইলিয়ামসনের বদলি নিয়ে ভারত সফর করতে হবে নিউজিল্যান্ডকে।
বর্তমানে টাইগারদের নেতৃত্ব সামলাচ্ছেন তামিম ইকবাল, বিশ্বকাপেও তিনিই থাকছেন। গুলবাদিন নাইবের বদলে আফগানিস্তানের অধিনায়কের দায়িত্ব সামলাবেন হাশমতুল্লাহ শহিদি। অজিদের দায়িত্বে অ্যারন ফিঞ্চের বদলে রয়েছেন প্যাট কামিন্স। ইংলিশ শিবিরে মরগানের জায়গায় রয়েছেন জস বাটলার। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আগের বিশ্বকাপে ছিলেন সরফরাজ। আর ভারতে হয়ে বিশ্বকাপ সামলাবেন রোহিত শর্মা। ১২তম আসরে এই দায়িত্ব পালন করেছেন বিরাট কোহলি।
এছাড়া গত বিশ্বকাপে শ্রীলঙ্কা খেলেছিল দিমুথ করুনারত্নের নেতৃত্বে। যেখানে এবার দায়িত্বে রয়েছেন দাসুন শানাকা। ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্বে জেসন হোল্ডারের জায়গায় শাই হোপ। আর দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসির জায়গায় অধিনায়কত্ব করছেন টেম্বা বাভুমা।
এই আট দলের বাইরে আরও দুটি দল ভারত বিশ্বকাপে অংশ নিবে। সেজন্য আগামী ১৮ জুন থেকে বাছাইপর্ব খেলবে শ্রীলংকা, উইন্ডিজ, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নেপাল, ওমান, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live