আম্পায়ারের সিদ্ধান্তে এবার রেগে আগুন মাশরাফি
প্রতিদ্বন্দ্বী প্রাইম ব্যাংক আবারও ব্যাকফুটে। ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে চরম চাপে দল। এদিকে আম্পায়ার গাজী সোহেলের আউট পরিবর্তনের সিদ্ধান্তে চরম অসন্তুষ্ট রূপগঞ্জ শিবিরের লিজেন্ডস।
আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেয়ার কারণে উইকেটরক্ষক ইরফান শুক্কুর ও অধিনায়ক মাশরাফী ক্ষোভে ফেটে পড়েন। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে মেজাজ হারিয়ে অসন্তুষ্টিও প্রকাশ করেন মাশরাফী।
বিকেএসপি ৩ নম্বর মাঠে হওয়া এ খেলায় মাশরাফীর বলে প্রথমে প্রাইম ব্যাংক মিডল অর্ডার আল আমিন জুনিয়রকে কট বিহাইন্ডের সিদ্ধান্ত দেন গাজী সোহেল। তার ডেলিভারিটি আল আমিনের ব্যাট ফাঁকি দিয়ে বল চলে যায় উইকেটরক্ষক ইরফান শুক্কুরের গ্লাভসে।
সমস্বরে আবেদন জানান রূপগঞ্জের ক্রিকেটাররা। আবেদনের প্রেক্ষিতে প্রথম কট বিহাইন্ড-এর সিদ্ধান্ত দিয়ে আঙ্গুল তোলেন আম্পায়ার গাজী সোহেল। পরে লেগ আম্পয়ার সাজেদুলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পাল্টে নট আউটের ঘোষণা দেন তিনি।
এ সময় সোহেল বলেন, বল ব্যাটে নয়, আল আমিন জুনিয়রের থাই প্যাডে লেগে কিপারের গ্লাভসে গেছে। তাই নট আউট। তাতেই রেগে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মাশরাফী। অবশ্য পরে মাশরাফীর বলেই আল আমিন জুনিয়র ২ রানে কিপার ইরফান শুক্কুরের গ্লাভসেই কট বিহাইন্ড হয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live