সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে শ্বাসরুদ্ধকর জয়ে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল মোহামেডান
এদিন জয়ের জন্য ব্রাদার্স ইউনিয়নকে ১৯১ রানের লক্ষ্য দিয়েছে মোহামেডান। কিন্তু ১২ রানে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমকে ফেরান সাকিব আল হাসান। সঙ্গীকে ১০ রানে হারানোর পরও সাব্বির হোসেনের সঙ্গে রান যোগ করতে থাকেন আনিসুল ইসলাম।
এর মাঝে সাকিব আবারও আঘাত হানেন ব্রাদার্স শিবিরে। ১২ রান করে সাব্বির ফিরে যান ইমরুলকে ক্যাচ দিয়ে। তবে দুই উইকেট হারালেও জাহিদউজ্জামান খানের সঙ্গে জুটি বেধে রান তুলতে থাকেন আনিসুল। তাদের ব্যাটে দলীয় রান ৫০ পার হওয়ার সঙ্গে ব্রাদার্স পৌঁছে যায় ১০০'র ঘরেও।
হাফ সেঞ্চুরির পথে হাঁটছিলেন দুই ব্যাটারই। কিন্তু লিনটটের ঘুর্নি বড় বিপদ ডেকে আনে ব্রাদার্সের। জোড়া আঘাতে ফেরেন আনিসুল, জাহিদ। এরপর একে একে এই চায়নাম্যান তুলে নেন নাদিফ, আরাফাত সানি ও রাহাতকেও। ভালো অবস্থানে থেকে ১৫২ রানে ৮ উইকেট হারিয়ে বসে দলটি।
এরপর অবশ্য মিনহাজুল আবেদিনের ব্যাটে আশার আলো দেখেছিল ব্রাদার্স। যদিও শুভাগত হোম এসে দলীয় ১৭০ রানে তাকে ফিরিয়ে ইমরুলবাহিনীকে ম্যাচে ফেরান। শেষ ১৮ বলে ১১ রান প্রয়োজন হলে মিরাজকে ছক্কা হাঁকাতে গিয়ে ১৮০ রানে আব্দুল গাফফার বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হন। তাকে ফিরিয়ে মোহামেডানের জয় নিশ্চিত করেন মিরাজ। ১৮০ রানে থামে ব্রাদার্স। ৩৭ রানে ৫ উইকেট নেন লিনটট।
এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ৫৯ রান তুলতেই ৪ ব্যাটারকে হারিয়ে বসে মোহামেডান। ইমরুল কায়েস ৭, মাহিদুল ইসলাম অঙ্কন ১৪, সৌম্য সরকার ৯ ও মেহেদি হাসান মিরাজ রান আউটে ফেরেন ৭ রানে। তবে শুরুর বিপর্যয় কাটিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ আর সাকিবের প্রাণপন চেষ্টায় ঘুরে দাঁড়ায় মোহামেডান।
এই দুই তারকার লড়াই-সংগ্রামের পরও শেষ পর্যন্ত ২০০'র ঘরে পৌছাতে ব্যর্থ হয় মোহামেডান। অলআউট হয় ১৯০ রানে। রিয়াদ ৬৮ বলে ৫৮, সাকিব ৪৫ বলে ৩৭ আর লিনটট ৫২ বলে করেন ২৮ রান। ৩৫ রান দিয়ে ৩ উইকেট ন্নে মোহর শেখ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live