এক নজরে দেখেনিন নিষিদ্ধ হওয়ার পরও যেসব পাকিস্তানি মাতাচ্ছেন আইপিএল
ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলীর। জন্ম ইংল্যান্ডে হলেও তার পূর্বপুরুষরা ছিলেন পাকিস্তানের আজাদ কাশ্মীরের বাসিন্দা। মঈন আলীর বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও উর্দু এবং পাঞ্জাবিতে ভালোই পারদর্শী তিনি। ইংল্যান্ড জাতীয় দলে খেলার সুবাদে অনেক দিন ধরেই আইপিএল মাতানোর সুযোগ পাচ্ছেন।
আরেক ক্রিকেটার আদিল রশিদ। তার জন্ম ইংল্যান্ডের ইয়র্কশায়ারে। তবে তার পূর্বপুরুষরাও মঈন আলীর মতো পাকিস্তানের আজাদ কাশ্মীরের বাসিন্দা। ১৯৬৭ সালে পাকিস্তান ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমান তারা। ফলে ইংল্যান্ড ক্রিকেট দলে খেলার সুবাদে সুযোগ হয়েছে আইপিএল খেলার। যদিও তার ক্যারিয়ারটা মঈন আলীর মতো খুব বেশি লম্বা নয় আইপিএলে।
এ তালিকায় রাখা যায় পাকিস্তান জাতীয় দলের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদকেও। পাকিস্তান জাতীয় দলের হয়ে ২১ টেস্ট ও ১৪৩ ওয়ানডে ম্যাচ খেলা আজহার আইপিএলে খেলেছেন কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। পাকিস্তান ও ব্রিটেনের দ্বৈত পাসপোর্টধারী হওয়াতেও এ সুযোগ পেয়েছিলেন তিনি।
পাকিংস্তানি বংশোদ্ভুত হয়ে আইপিএলে সর্বশেষ সংযোজন সিকান্দার রাজা। জন্ম পাকিস্তানের শিয়ালকোটে। বেড়ে ওঠাও সেখানে। পরে অবশ্য নাগরিকত্ব পরিবর্তন করেন। চলে যান জিম্বাবুয়েতে। খেলছেন জিম্বাবুয়ের হয়ে। সেই সুবাদে এবার প্রথমবার সুযোগ পেলেন আইপিএলে। খেলছেন পাঞ্জাব কিংসের হয়ে।
মূলত রাজনৈতিক বৈরিতার কারণে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটার নিষিদ্ধ করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যদিও ফর্মের বিচারে কোনো অংশেই পিছিয়ে নেই তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live