কলকাতা নাইট রাইডার্সের গোপন কথা জেনে ফেলেছেন মার্করাম
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামার আগের দিন সাংবাদিক বৈঠকে মার্করাম বলেন, ‘‘জানি ওরা আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। ওদের দিনে ওরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কিন্তু আমরাও আমাদের শক্তি জানি। সেই হিসাবে আমরা খেলব। ওরা যাতে ডেথ ওভারে বেশি রান না করতে পারে সে দিকে বিশেষ ভাবে নজর দিচ্ছি।’’
৪০ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা! শুক্রবার ইডেনে ম্যাচের সন্ধ্যায় কেমন থাকবে আবহাওয়া?আগের দু’টি ম্যাচেই ২০০ রানের বেশি করেছে কেকেআর। তাই কলকাতার ব্যাটারদের বিরুদ্ধে আলাদা করে পরিকল্পনা করতে হয়েছে হায়দরাবাদকে। রিঙ্কু সিংহ, শার্দূল ঠাকুরদের আটকে রাখার মতো বোলিং লাইন আপ তাঁদের আছে বলে জানিয়েছেন মার্করাম। তিনি বলেন, ‘‘আমাদের দলে ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ বোলার রয়েছে। সঙ্গে উমরান মালিকের পেস ও মার্কো জানসেনের বাঁ হাতি বোলিং রয়েছে। আশা করছি ওদের আটকে রাখতে পারব।’’
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাট হাতে হায়দরাবাদের নায়ক হয়ে উঠেছিলেন রাহুল ত্রিপাঠি। তিনি আবার প্রাক্তন নাইটও বটে। রাহুলের কাছ থেকে অনেক তথ্য তাঁরা পেয়েছেন বলে জানিয়েছেন মার্করাম। হায়দরাবাদের অধিনায়ক বলেন, ‘‘রাহুল আমাদের অনেক কিছু বলেছে। প্রতিপক্ষের ক্রিকেটার দলে থাকার এটাই সুবিধা। সেই সব তথ্য নিয়ে আমরা পরিকল্পনা করেছি। আশা করছি মাঠে কাজে লাগাতে পারব।’’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live