দ্য উইজডেন ট্রফির জন্য মনোনয়ন পেলেন এক টাইগার ক্রিকেটার
স্বপ্নের মতো কাটানো সেই টেস্টটা হয়তো কখনই ভুলতে চাইবেন না ডানহাতি এই পেসার। ইবাদত সেদিনের সেই স্বপ্নটা বুনেছিলেন টেস্টের চতুর্থদিনের শেষ বিকেল। দিনের শেষ সেশনে ইবাদতের ৭ বলের স্পেলে দুমড়ে মুচড়ে যায় নিউজিল্যান্ড। মাত্র ৭ বলের মাঝে ফেরান কিউইদের তিন ব্যাটারকে।
স্মরণীয় সেই স্পেল ডানহাতি এই পেসার শেষ করেছিলেন ৭ ওভারে ৩ মেইডেন, ১৫ রান আর ৩ উইকেট নিয়ে। শেষ দিনে রস টেলরকে ফিরিয়ে পূর্ণ করেন ৫ উইকেটও। সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে ইবাদতের বোলিং ফিগার ছিল ৪৬ রানে ৬ উইকেট। এমন পারফরম্যান্সকে কদিন আগে স্বীকৃতি দিয়েছে ক্রিকইনফো।
জিতেছেন ওয়েবসাইটটির বর্ষসেরা টেস্ট বোলিংয়ের অ্যাওয়ার্ড। এবার ইবাদতের সামনে অপেক্ষা করছে আরও বড় কিছু পাওয়ার। উইজডেনের ‘দ্য উইজডেন ট্রফি’ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের এই পেসার। ইবাদত ছাড়াও সেই তালিকায় রয়েছেন আরও ৭ ক্রিকেটার।
যেখানে ইবাদত-জনি বেয়ারস্টোরদের সঙ্গী স্বদেশী হ্যারি ব্রুক, ভারতের রবীন্দ্র জাদেজা, শ্রীলঙ্কার প্রবাদ জয়াসুরিয়া, অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা-মার্নাশ ল্যাবুশেন এবং নিউজিল্যান্ডের টম লাথাম। তিনটি ইনিংসের জন্য মনোনয়ন পেয়েছেন বেয়ারস্টো।
মূলত বছরের সেরা টেস্ট পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ‘দ্য উইজডেন ট্রফি’ দেয়া হয়ে থাকে। সেখানেই নিউজিল্যান্ডের বিপক্ষে ইবাদতের ৪৬ রানে ৬ উইকেট নেয়া বোলিংকে বিবেচনা করেছে তারা। বেয়ারস্টো মনোনয়ন পেয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ, হেডিংলি এবং ভারতের সঙ্গে বার্মিংহামে পাওয়া সেঞ্চুরির জন্য।
দ্য উইজডেন ট্রফির জন্য মনোনয়ন পেয়েছেন যারা- ইবাদত হোসেন, জনি বেয়ারস্টো (তিনটি), হ্যারি ব্রুক, রবীন্দ্র জাদেজা, প্রবাদ জয়াসুরিয়া, উসমান খাওয়াজা, মার্নাশ ল্যাবুশেন এবং টম লাথাম
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live