বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় মেসি
গত বছর সেপ্টেম্বরে টেনিস থেকে অবসর নেওয়া ২০টি গ্র্যান্ডস্লামজয়ী ফেদেরার মেসিকে নিয়ে লেখা শুরু করেছেন এভাবে, ‘লিওনেল মেসির গোলস্কোরিং রেকর্ড ও শিরোপা জয় নিয়ে এখানে পুনরায় স্মৃতিচারণের কিছু নেই। ৩৫ বছর বয়সী মেসির যে বিষয়টি আমার কাছে সবচেয়ে নজর কেড়েছে, এত বছর গ্রেটনেস ধরে রাখা। এটা অর্জন করা যেমন কঠিন তেমনি ধরে রাখাও কঠিন। তার ড্রিবলিং জাদুকরি, কৌণিক পাসগুলো যেন শিল্পকর্ম। তার সচেতনতা ও আগে থেকেই কোনো বুঝে ফেলার ক্ষমতা বোধগম্যতার বাইরে।’
অবসর নেওয়ার পর ফেদেরার টের পেয়েছেন, তাদের মতো কিংবদন্তি অ্যাথলেটরা বাকিদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে অ্যাথলেটরা তা টের পান না এবং মেসির ক্ষেত্রেও বিষয়টি তাই বলে মনে করেন এই সুইস কিংবদন্তি, ‘আমার ক্যারিয়ার শেষ হয়েছে। এখন বুঝতে পারি আমরা অ্যাথলেটরা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু দৈনন্দিন জীবনে আমরা তা টের পাই না। মেসির মতো একজন ফুটবলারের জন্য এটির ব্যাপ্তি আর বড়, কারণ সে জনপ্রিয় একটি ক্লাব এবং ফুটবলপাগল একটি দেশের প্রতিনিধিত্ব করে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয় অসাধারণ ছিল। বুয়েনস এইরেসের রাস্তায় লাখ লাখ মানুষ নেমে পড়া খেলাধুলার জন্য দারুণ মুহূর্ত। গোটা বিশ্বই তা দেখেছে। এমনকি যারা ফুটবল দেখে না তারাও বুঝেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির প্রভাব কতটা।’
৩৫ বছর বয়সী মেসিকে আরও বেশ কিছুদিন মাঠে দেখতে চান ফেদেরার, ‘বড় হয়ে ওঠার পথে ডিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতা ছিলেন আমার পছন্দের খেলোয়াড়। দুজনের সঙ্গেই দেখা করার সৌভাগ্য আমার হয়েছে। তারা আমাকে প্রেরণা দিয়েছেন। এখন মেসি ভবিষ্যত প্রজন্মকে প্রেরণা দিতে পারেন। তার দুর্দান্ত সৃজনশীলতা ও শৈল্পিক খেলা আরও কিছুদিন দেখতে চাই। মেসি মাঠে খেলার সময় খুব বেশি চোখের পাতা ফেলবেন না কারণ এখন সবকিছুর কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া মানুষটির অবিশ্বাস্য কোনো মুহূর্ত চোখ এড়িয়ে যেতে পারে। ধন্যবাদ, লিও।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live