ব্রেকিং নিউজ: ভারতে সাকিব
জাতীয় দলে ব্যস্ততা শেষ করে সাকিব আল হাসান যোগ দিতেই সুদিন ফিরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। দল পেয়েছে এক টানা পাঁচ জয়। এবার সাকিবও একটু ছুটির ফুরসত পেলেন। প্রিমিয়ার লিগকে আপাতত বিদায় বলে দেশ ছেড়েছেন সাকিব। বেশ কয়েক দেশ ঘুরে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে যাবেন যুক্তরাষ্ট্রে।
প্রথমে সাকিবের গন্তব্য ভারতের মুম্বাই। এজন্য বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ১০ম রাউন্ডের ম্যাচ শেষে তড়িঘড়ি করে মাঠ ছাড়তে আশ্রয় নিলেন হেলিকপ্টারের। সড়কপথের ভিড় এড়িয়ে সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে উড়াল দেন মুম্বাইয়ের উদ্দেশে। সাথে ছিলেন আরও দুই ক্রিকেটার।
মুম্বাইয়ে বিজ্ঞাপনের শুটিং শেষ করে ওমরা পালন করতে সৌদি আরবে যাবেন সাকিব। ওমরা পালন শেষে ঈদ পালনের জন্য সরাসরি চলে যাবেন যুক্তরাষ্ট্রে, যেখানে আছেন তার স্ত্রী-সন্তানেরা। ঈদ পালন শেষে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে যোগ দেবেন তিনি।
প্রিমিয়ার লিগে সাকিব আহামরি পারফর্ম না করলেও তিনি দলের সাথে যোগ দিতেই বদলে যায় মোহামেডান। এর আগে প্রথম ৫ ম্যাচে যে দল একটি ম্যাচও জেতেনি, তারাই টানা পাঁচ ম্যাচ জিতে সুপার লিগে খেলার পথে হাঁটছে। সাকিব শেষ দুই রাউন্ডে খেলতে না পারলেও মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজরা আছেন। তাদের নিয়ে মোহামেডান এবার কতদূর যেতে পারে, তা-ই এখন দেখার বিষয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live