দিল্লির বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো ব্যাঙ্গালোর
আরসিবির ঘরের মাঠে শেষ ম্যাচে শেষ বলে নাটকীয় ভাবে জয় তুলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। দু'শোর উপর রান করেও জিততে পারেননি বিরাট কোহলিরা। যদিও ব্যাঙ্গালোরের টপ অর্ডারের তিন ব্যাটার হাফসেঞ্চুরি করেন। তবে জয় এনে দিতে পারেননি বোলাররা। আর দিল্লিও শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে। তবে জয় অধরাই থেকে যায়।
দুই দলেরই এ দিনের ম্যাচের একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। কারণ দিল্লিতে ফিরেছেন অজি তারকা মিচেল মার্শ। নিজের বিয়ের কারণে তিনি ছুটি নিয়ে দেশে ফিরে গিয়েছিলেন। মার্শ স্কোয়াডে যোগ দেওয়ায় রোভম্যান পাওয়েলের জায়গায় একাদশে ফিরতে পারেন তিনি। বোলিং করার সময়ে দিল্লি ক্যাপিটালস তাদের ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মুকেশ কুমার বা চেতন সাকারিয়াকে আনতে পারে। পৃথ্বী শ'র জায়গায়।
অন্যদিকে জাতীয় দলের দায়িত্ব সেরে আরসিবিতে যোগ দিয়েছেন ওয়ানিন্দু হাসারঙ্গা। ডেভিড উইলি বা ওয়েন পার্নেলের জায়গায় একাদশে জায়গা পেতে পারেন শ্রীলঙ্কার এই লেগস্পিনার। এর ফলে আর একটি অদলবদল হবে- কর্ণ শর্মার আর আকাশ দীপের মধ্যে। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জশ হ্যাজেলউড রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দিলেও, তাঁর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাটিং): ফ্যাফ ডু'প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মহিপাল লোমর, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), অনুজ রাওয়াত, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসরাঙ্গা, 9 হার্ষাল প্যাটেল , ডেভিড উইলি/ওয়েন পার্নেল, মহম্মদ সিরাজ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ (প্রথমে বোলিং): ফ্যাফ ডু'প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মহিপাল লোমর, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসরাঙ্গা, হার্ষাল প্যাটেল, ডেভিড উইলি /ওয়েন পার্নেল, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাটিং): ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ', মিচেল মার্শ, 4 মণীশ পাণ্ডে, যশ ধুল/আমান খান, অক্ষর প্যাটেল, ললিত যাদব, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), কুলদীপ যাদব, এনরিখ নরকিয়া, মুস্তাফিজুর রহমান।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ (প্রথমে বোলিং): ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, মণীশ পাণ্ডে, যশ ধুল/আমান খান, অক্ষর প্যাটেল, ললিত যাদব, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), কুলদীপ যাদব, এনরিখ নরকিয়া, মুকেশ কুমার/চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি