'যা ভেবেছিলাম, তার থেকেও দ্রুত সুস্থ হচ্ছি'
গত বছর ৩০ ডিসেম্বর ভয়াবহ দুর্ঘটনার পর আপাতত ক্রাচ নিয়ে হাঁটছেন পন্ত। অস্ত্রোপচারের পর ডানপায়ের হাঁটুতে নিক্যাপের মতো কিছু একটা পরে থাকছেন। ডান হাতেও চোট আছে। তারইমধ্যে মাঠে আসতে শুরু করেছেন পন্ত। সপ্তাহখানেক আগে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দেখতে অরুণ জেটলি স্টেডিয়ামেও আসেন। এবার বেঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়ামে চলে আসেন পন্ত। সেখানে সতীর্থদের সঙ্গে হাসি-ঠাট্টা করেন দিল্লির ‘আসল’ অধিনায়ক।
তারইমধ্যে দিল্লি ক্যাপিটালস টিভিতে ভারতের তারকা উইকেটকিপার এবং ব্যাটার বলেন, ‘আমি ভালো আছি। খুব দ্রুত সুস্থ হয়ে উঠছি। যা ভেবেছিলাম, তার থেকেও দ্রুত সেরে উঠছি। প্রতিদিন শারীরিক অবস্থার আরও উন্নতি হচ্ছে।' সংশ্লিষ্ট মহলের মতে, পন্তের সেই কথা শুনে রোহিত শর্মাদের মুখে হাসি ফুটবে। কারণ ভারতের টেস্ট দলের সম্ভবত গুরুত্বপূর্ণ ব্যাটার হলেন পন্ত। যিনি স্রেফ মাঠে থাকলেই বিপক্ষের মানসিকতা দুমড়ে-মুচড়ে যায়। তবে কবে মাঠে ফিরতে পারবেন, তা সে বিষয়ে কিছু জানাননি পন্ত। তবে তিনি যে ২০২৩ সালের প্রায় পুরোটাই খেলতে পারবেন না, তা মোটামুটি স্পষ্ট গিয়েছে। অর্থাৎ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন না।
দিল্লি ক্যাপিটালস টিভিতে পন্ত বলেন, '(আমি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এসেছিলাম। তোমাদেরও এখানে থাকার কথা ছিল। তাই আমি ভাবলাম যে দলের সদস্য এবং বন্ধুদের দেখা করে যাই। তাই অনুশীলন দেখতে চলে এলাম। সতীর্থদের সঙ্গে থাকতে খুব ভালো লাগে। এটা আমি মিস করি। কিন্তু এটা একটি জিনিস, যেটা আমি নিয়ন্ত্রণ করতে পারব না। কিন্তু আমার হৃদয় ও মন সর্বদা দিল্লির সঙ্গে থাকবে।’
‘বাপু’ অক্ষর প্যাটেলের সঙ্গে খুনসুটি করা নিয়েও মুখ খোলেন পন্ত। যে অক্ষর এবার আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন। অক্ষরের সঙ্গে খুনসুটি নিয়ে দিল্লি ক্যাপিটালস টিভিতে পন্ত বলেন, ‘কোনও বিশেষ বার্তা দিইনি। শুধু বললাম যে ব্যাটিং কম কর ভাই। ভালো ব্যাটিং করছিস। নেটে কম ব্যাটিং করছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live