ক্রিস গেইলের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন রাহুল
অন্য দিকে নিজেদের ঘরের মাঠে লখনউয়ের একানা স্টেডিয়ামে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও জয় ছিনিয়ে আনতে পারেনি রাহুল বাহিনী। তবে জয় না এলেও এই ম্যাচে এক অনন্য নজির গড়েছেন অধিনায়ক কেএল রাহুল। ক্রিস গেইলের মতন আইপিএলের কিংবদন্তিকে পিছনে ফেলে দিয়েছেন তিনি।
আইপিএলের ইতিহাসে ব্যাটার হিসেবে দ্রুততম চার হাজার রান করার নজির গড়েছেন কেএল রাহুল। পাশাপাশি দীর্ঘ দিন বাদে ব্যাট হাতে ফর্মেও ফিরেছেন তিনি। ৩০ বছর বয়সি ভারতীয় ব্যাটার মাত্র ১০৫ ইনিংসেই পৌঁছে গিয়েছেন ৪০০০ রানে। যেখানে ক্রিস গেইল এই রানে পৌঁছতে নিয়েছিলেন ১১২টি ইনিংস। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে এই নজির গড়েছেন রাহুল।
তবে এই নজির গড়ার পথে রাহুল শুধুমাত্র গেইল নন ,পিছনে ফেলেছেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নারের মতন ব্যাটারদেরও। ডেভিড ওয়ার্নার আইপিএলে চার হাজার রান পূর্ণ করতে নিয়েছেন ১১৪ টি ইনিংস। অন্যদিকে বিরাট কোহলি নিয়েছিলেন ১২৮টি ইনিংস। এবি ডিভিলিয়ার্সের লেগেছিল ১৩১টি ইনিংস।
রাহুল এ দিন ৫৬ বল খেলে করেন ৭৪ রান। তাঁর ইনিংস সাজানো ছিল আটটি চার এবং একটি ছয়ে। ১৩২.১৪ স্ট্রাইক রেটে এ দিন পঞ্জাব বোলারদের বিরুদ্ধে ব্যাক করেছেন তিনি। আইপিএলে ইতিমধ্যেই ১০০'র বেশি ম্যাচ খেলা হয়ে গিয়েছে রাহুলের। পঞ্জাব কিংস,রয়্যাল চ্যালেজ্ঞার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদের মতন ফ্র্যাঞ্চাইজির হয়েও খেলেছেন তিনি।
বর্তমানে লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়কত্ব করছেন তিনি। তাঁর ঝুলিতে এখনও পর্যন্ত রয়েছে ৪০৪৪ রান। গড় ৪৭.০২। স্ট্রাইক রেট ১৩৫.১৬। চারটি শতরান করার পাশাপাশি ৩২ টি অর্ধশতরানও করেছেন তিনি। তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৩২। তাঁর ব্যাটিং গড় ৪৭.০২। এই মুহূর্তে আইপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ ব্যাটিং গড়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live