ম্যাচ হারার সাথে বিশাল দু:সংবাদ পেল কোহলি
আসলে শিবম দুবের আউটের পর বিরাট কোহলি বেশ আগ্রাসী মেজাজে আক্রমণাত্মক ভাবে সেলিব্রেশন করেন। এর ফলে ম্যাচ রেফারি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। প্রাক্তন আরসিবি অধিনায়কও অপরাধ স্বীকার করে নিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) ব্যাটসম্যান বিরাট কোহলি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আপিএস) ম্যাচ চলাকালীন আইপিএলের নিয়ম লঙ্ঘন করেন। তার জন্য তাঁর ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মিস্টার কোহলি আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা ২.২- এর অধীনে লেভেল ওয়ান অপরাধ স্বীকার করেছেন। লেভেল ওয়ান কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য, ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক।’ ২২৭ রানের বিশাল রান তাড়া করার সময়ে ইনিংসের প্রথম ওভারে মাত্র ছয় রানে আউট হয়ে যান কোহলি। তিনি সিএসকে-র বিরুদ্ধে ব্যর্থই হন।
আরসিবি শুরুতেই পরপর ২ উইকেট হারালেও, ফ্যাফ ডু'প্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েলের সৌজন্যে লক্ষ্যের কাছাকাছি প্রায় পৌঁছে গিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। চেন্নাই, প্রথমে ব্যাট করে, ডেভন কনওয়ের ৮৩ (৪৫) এবং শিবম দুবের ৫২ রানের (২৭ বলে) হাত ধরে ৬ উইকেট হারিয়ে ২২৬ রান করে। এটি চলতি মরশুমের সর্বোচ্চ স্কোরও।
এই লক্ষ্য তাড়া করতে নেমে আরসিবি ভালো শুরু করতে পারেনি। বিরাট কোহলি দুর্ভাগ্যবশত মাত্র ৬ রান করে আউট হয়ে যান। এর পরেই আরসিবি আরও একটি ধাক্কা খেয়েছিল, মহিপাল লোমরোরের (০) উইকেট হারিয়ে। কিন্তু তৃতীয় উইকেটে ডু'প্লেসি এবং ম্যাক্সওয়েল ৬১ বলে ১২৬ রানের পার্টনারশিপ গড়ে আরসিবি-কে লড়াইয়ে ফিরিয়ে আনেন। এবং দু'জন যখন ব্যাটিং করছিলেন, তখন লক্ষ্যটি আরসিবি-র নাগালের মধ্যেই ছিল। এবং মনেও হচ্ছিল, ম্যাচটি জিতে যাবে ব্যাঙ্গালোর।
ম্যাক্সওয়েল আরসিবি-র হয়ে সর্বোচ্চ স্কোর করেন। তিনি ৩৬ বলে ৭৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। তার পর ১৩তম ওভারে সাজঘরে ফেরেন ম্যাক্সি। ডু'প্লেসি ৩৩ বলে ৬২ রান করে আউট হন। ১৪তম ওভারে ফ্যাফ আউট হলে সিএসকে ফের লড়াইয়ে ফেরে। এর পর দীনেশ কার্তিকও ১৪ বলে ২৮ করে আউট হয়ে গেলে, ম্যাচটি আরসিবি-র হাত থেকে বের হয়ে যায়। এবং শেষ পর্যন্ত চেন্নাই আট রানে ম্যাচ জেতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ আজ কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম জাপান: ৫ গোলের নাটকীয় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল: কখন, কোথায় দেখবেন লাইভ