ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

কমেছে সোনার দাম, বাড়তে পারে ডলারের দাম

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২০ ১৪:৫৮:৪০
কমেছে সোনার দাম, বাড়তে পারে ডলারের দাম

এতে বলা হয়, বৃহস্পতিবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক বেঞ্চমার্ক সোনার স্পট মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৯২ ডলার ২৩ সেন্টে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০০৪ ডলারে।

আগের কার্যদিবসে (বুধবার) সোনার ব্যাপক দরপতন ঘটে। গত ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে যায় দামি ধাতুটির দাম।

সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, সবশেষ কর্মদিবসে সোনার দাম ১৯৮০ ডলারের নিচে নেমে গেছিল। এ পরিস্থিতিতে ছাড় দেওয়া পরিহার করেন বিনিয়োগকারীরা। ফলে বর্তমান অবস্থায় এসেছে সোনা।

তিনি আরো বলেন, আসন্ন বৈঠকে সুদের হার বাড়ানোর আভাস দিয়েছেন ইউএস ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি-নির্ধারকরা। বুলিয়ন মার্কেটে যার ইতিবাচক প্রভাব পড়েছে।

পাঠকের মতামত:

৩ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, কারণ কী?

৩ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, কারণ কী?

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে... বিস্তারিত