এক ম্যাচে একাধিক রেকর্ড গড়লেন ভারতের তারকা ব্যাটার কোহলি
আগেই ব্যাঙ্গালোরের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন কোহলি। এবারের মৌসুমে ফাফ ডু প্লেসির অধীনে খেলছে ব্যাঙ্গালোর। তবে পাঞ্জাব কিংসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ডু প্লেসিকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে ব্যবহার করেছে ব্যাঙ্গালোর। দলকে নেতৃত্ব দিয়েছেন কোহলি।
আগে ব্যাটিংয়ে নেমে ১৭৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ব্যাঙ্গালোর। ৪৭ বলে ৫৯ রানের ইনিংস খেলেন কোহলি। অন্যদিকে ডু প্লেসি খেলেন ৫৬ বলে ৮৪ রানের বিস্ফোরক এক ইনিংস। নিজের ইনিংস খেলার পথে একাধিক রেকর্ডে নাম লিখিয়েছেন কোহলি। পাঞ্জাবের বিপক্ষে ব্যাঙ্গালোরের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক এখন কোহলি। এছাড়া আইপিএলের ইতিহাসে অধিনায়ক হিসেবে ৬৫০০ রান করা একমাত্র ক্রিকেটারও বনে গেছেন বিরাট কোহলি। এই রেকর্ড ছুঁতে ১৮৬ ইনিংস লেগেছে কোহলির।
আরও একটি এলিট লিস্টেও ঢুকে গেছেন কোহলি। আইপিএলের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে ৬০০টি চার হাঁকানোর কীর্তি গড়েছেন কোহলি। এর আগে শিখর ধাওয়ান এবং ডেভিড ওয়ার্নার করেছিলেন এই কীর্তি।
এখন পর্যন্ত আইপিএলটা ভালো-খারাপের মিশ্রণ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য। ৬ ম্যাচ শেষে ৬ পয়েন্ট অর্জন করে টেবিলের ৫ম স্থানে রয়েছে কখনও আইপিএলের শিরোপা জিততে না পারা দলটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা