কমলো সোনার দাম
তবে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার সরবরাহ মূল্য অপরিবর্তিত আছে। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯৯১ ডলার ১০ সেন্টে। সোমবার সোনার দাম কমেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সুদের হার বৃদ্ধির কৌশল সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকগুলোতে মনোনিবেশ করেছেন বিনিয়োগকারীরা। তারা মনে করছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অগ্রগতি হয়েছে কিনা, সেসব বৈঠকেই মোটামুটি নিশ্চিত হওয়া যাবে।
সিএনবিসির ঐ প্রতিবেদনে বলা হয়, সুদের হার বৃদ্ধি সোনার জন্য স্পর্শকাতর। এতে ডলারের দাম বেড়ে যায়। ফলে ব্যবসায়ীদের কাছে আকর্ষণ হারায় গুরুত্বপূর্ণ ধাতুটি। কারণ, অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে বুলিয়ন কেনা ব্যয়বহুল হয়ে পড়ে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্যে দেখা যায়, আগামী ২-৩ মে বৈঠক করবেন ইউএস ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি-নির্ধারকরা। সেখানে ২৫ বেসিস পয়েন্ট সুদহার বাড়াতে পারেন তারা। সেই সম্ভাবনা আছে ৮৬ দশমিক ৩ শতাংশ।
আইজির বাজার বিশ্লেষক ইয়েপ জুন রঙ বলেন, গত শুক্রবার পারচেজিং ম্যানেজার ইনডেক্স (পিএমআই) ডেটা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তাতে দেখা গেছে, দেশটির অর্থনীতি দুর্বল হয়েছে। এতে মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে সোনার দামের ওপর নিম্নমুখী চাপ বজায় থাকছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন